সারা আওয়াদ

যারা এখনো আমাদের নিয়ে ভাবেন, তাদের জন্য—এটাই হয়তো গাজা থেকে লেখা আমার শেষ চিঠি।
যেকোনো মুহূর্তে ইসরায়েলের আনুষ্ঠানিক ‘উচ্ছেদের নির্দেশ’ আসার অপেক্ষায় রয়েছি আমরা। আমার প্রিয় শহর গাজা ইসরায়েলি সেনাদের পুরোপুরি সামরিক দখলের কিনারায় দাঁড়িয়ে আছে। তাদের পরিকল্পনা হলো আমাদের ঘরবাড়ি থেকে জোর করে উচ্ছেদ করে সবাইকে দক্ষিণ গাজায় তাঁবুর নিচে নিয়ে যাওয়া। এই সিদ্ধান্ত না মানলে কী হবে? আমরা জানি না। হয়তো গাজা শহরে জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছি আমরা।
যুদ্ধের শুরু থেকেই শুনে আসছি, ইসরায়েল আমাদের শহর দখল করতে চায়। গাজাকে ইসরায়েলিরা নিজেদের বসতি বানিয়ে ফেলতে চায়। প্রথমে আমরা এ কথা বিশ্বাস করিনি। ভেবেছিলাম, এই ধরনের খবর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। আগেও অনেকবার ‘উচ্ছেদের নির্দেশ’ পেয়েছি আমরা। তারপরেও মানুষ ঘরে ফিরতে পেরেছে। হোক না সেই ঘর ধ্বংসস্তূপ।
এবার গণহত্যা শুরুর পরপরই গত ১৩ অক্টোবর ইসরায়েলি সেনারা গাজা শহর ও উত্তর গাজার সবাইকে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ জারি করে। সঙ্গে চলতে থাকে অবিরাম বোমাবর্ষণ। কখনো একদিনেই শত মানুষ মারা গেছেন। জীবন বাঁচাতে লাখ লাখ মানুষ চলে গেছেন দক্ষিণ গাজায়।
আমরা যাইনি। আমার বাবা নিজের বাড়ি ছেড়ে যেতে রাজি হননি। আমরা সবাই থেকে যাই। অসহ্য যন্ত্রণা আর ভয়ের ভেতর মাসের পর মাস বাড়িতেই থেকেছি। চোখের সামনে পুরো এলাকা ধ্বংস হয়ে যেতে দেখেছি।
এরপর ইসরায়েলি সেনারা উত্তর গাজাকে দক্ষিণ থেকে বিচ্ছিন্ন করে দেয়। কোনো মানবিক সহায়তা উত্তরে পৌঁছতে দেওয়া হতো না। ২০২৪ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমার পরিবার যুদ্ধের সবচেয়ে দমবন্ধ দিনগুলো কাটিয়েছি। আমরা না খেয়ে ছিলাম। দিন কাটত ক্ষুধা তাড়ানোর জন্য কিছু একটা খুঁজতে। পশুখাদ্য খেয়েও বেঁচে থাকতে বাধ্য হয়েছি কখনো।
চলতি বছর জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হলে মানুষকে উত্তর গাজায় ফিরে আসতে দেওয়া হয়। এই ফিরে আসাটা ছিল আবেগের। আমরা ফিলিস্তিনিরা আমাদের মাটির সঙ্গে যে কত গভীরভাবে মিশে আছি সেদিন আরেকবার টের পেলাম।
তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েলের স্থায়ী দখলদারিত্ব আর গাজাবাসীর স্থায়ীভাবে নিজেদের ভূমি হারানোর হুমকিকে এবার ভীষণ বাস্তব মনে হচ্ছে।

ফেসবুকে ইসরায়েলি সেনাদের মুখপাত্র আবিখাই আদ্রায়ি পোস্ট করেছেন, ‘যুদ্ধক্ষেত্র থেকে দক্ষিণে বেসামরিক মানুষদের স্থানান্তরের প্রস্তুতির অংশ হিসেবে… বিপুল সংখ্যক তাঁবু ও আশ্রয় সামগ্রী গাজায় আনা হবে।’
এই খবর পড়ে গাজার মানুষের হৃদয় ভেঙে গেছে। অনেক প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু এসবের কোনো উত্তর কি আছে? আমরা কোথায় পালাব? কবে এই উচ্ছেদ শুরু হচ্ছে? কেউ কি মধ্যস্থতা করতে আসবে? কেউ কি আসবে এই বিপর্যয় ঠেকাতে?
মানুষ ক্লান্ত। মানসিক, শারীরিক, আর্থিক—সব ভাবে। গাজার মানুষ আর সহ্য করতে পারছে না।
গাজা খালি করে দেওয়ার ইসরায়েলি ঘোষণার পর থেকেই বিভ্রান্ত ও আতঙ্কিত চোখে পরিবারের সবাই একে অপরের দিকে তাকিয়ে আছি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গাজা শহরে প্রবেশ করা তাঁবু ও ত্রিপলের ছবি দেখলাম। হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমার ভবিষ্যৎকে একটা তাঁবুর ভেতর ঠেসে ঢুকিয়ে দেওয়ার চিন্তা আমাকে ভীত করে তুলল। আমার স্বপ্নগুলো বড়। কীভাবে সেগুলো একটি ছোট্ট তাঁবুর ভেতর ঢুকিয়ে ফেলব?
বাবাকে বললাম, আমি তাঁবুতে থাকতে চাই না। এ কথা বলার সময় অশ্রু গড়িয়ে পড়ছিল। বাবা অসহায় চোখে আমার দিকে তাকিয়ে বললেন, ‘আমাদের আর কোনো উপায় নেই।’
বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না আমরা। কিন্তু মনে হচ্ছে, আমাদের আর কোনো বিকল্প নেই। আবারও অবিরাম বোমা আর গোলাবর্ষণ নেমে এলে আমরা কী করে সহ্য করব! এবার সম্ভবত ইসরায়েলিরা আগের চেয়েও বেশি নিষ্ঠুর হবে। এবার শুধু শাস্তি নয়; এবার হবে পুরোপুরি মুছে ফেলা।
নিজের শহরে কাটানো দিন ফুরিয়ে আসছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে, আজই গাজায় জীবনের শেষ দিন। একবেলা যে খাবার জুটছে, সেটাই পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে খাচ্ছে মানুষ। পাড়া-মহল্লায় হাঁটছে, শৈশবের স্মৃতিবিজড়িত জায়গাগুলোর সঙ্গে ছবি তুলে রাখছে। এসব জায়গা শিগগিরই মুছে যাবে হয়তো।
আমি এই কথাগুলো লিখছি একটি কাজের জায়গা থেকে। সেখানে অনেক মানুষ। অনেক ছাত্রছাত্রী ও লেখক পড়াশোনা আর কাজ করে ভয় তাড়ানোর চেষ্টা করছেন। ভয়ের মাঝে সামান্য স্বাভাবিকতা খুঁজে পেতে রুটিন আঁকড়ে ধরছেন তাঁরা।
গাজার মানুষ জীবনকে ভালোবাসে। যদিও জীবন এখানে কোনোভাবে টিকে থাকা ছাড়া আর কিছু নয়। সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আমরা আশা, আনন্দ আর সুখের পথ খুঁজে বের করে ফেলি।
আমিও আশা রাখতে চাই। আমার ভয় শুধু বোমা, জোরপূর্বক উচ্ছেদ, তাঁবু আর নির্বাসন নিয়ে নয়। আমি আতঙ্কিত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চিন্তায়। আমাদের চুপ করিয়ে দেওয়ার আশঙ্কায়।
আমার মনে হচ্ছে, দক্ষিণে আমাদের জন্য বানানো হচ্ছে এক বন্দি শিবির। সেখানে আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হবে। মুছে ফেলা হবে আমাদের অস্তিত্ব।
আমি জানি না, আমার কথা আর কতদিন বাইরের পৃথিবীতে পৌঁছাবে। আমার কণ্ঠ স্তব্ধ হওয়ার আগেই একটি আবেদন জানিয়ে যাই।
আমাকে ভুলে যেয়ো না। আমি সারা আওয়াদ। এক ফিলিস্তিনি শিক্ষার্থী। আমার স্বপ্ন ইংরেজি সাহিত্যে স্নাতক শেষ করে সাংবাদিক হওয়া।
গাজার মানুষদের ভুলে যেয়ো না। আমাদের ভালোবাসা আর টিকে থাকার ২০ লাখ গল্প আছে।
আমার শহর গাজাকে ভুলে যেয়ো না। এ এক প্রাচীন মহানগরী। ইতিহাস আর সংস্কৃতিতে ভরপুর, ভালোবাসায় ভরা।
ভুলে যেয়ো না, যখন প্রায় পুরো পৃথিবী আমাদেরে একা ছেড়ে গেছে, তখন কেমন করে আমরা প্রতিরোধ করেছি। আঁকড়ে ধরেছি নিজেদের ঘরবাড়ি। নিজেদের মাটি।
লেখক: গাজায় বসবাসকারী একজন ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী, লেখিকা ও গল্পকার
(আল-জাজিরা ইংরেজি থেকে অনুবাদ করেছেন সালেহ ফুয়াদ)

নয়াদিল্লির যন্তরমন্তরে শনিবার এক অভিনব প্রতিবাদ দেখল ভারত। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকা বিক্ষোভে অংশগ্রহণকারীরা তেলাপোকার মুখোশ পরে রাস্তায় নামেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ একাধিক নেতার পদত্যাগের দাবিতে। এই দৃশ্যকে ঘিরেই সরব হয়েছে রাজনৈতিক মহল।
৫ ঘণ্টা আগে
বেসরকারি খাতের সবচেয়ে সফল ব্যাংক ইসলামী ব্যাংকে আওয়ামী লীগ শাসনামলে কী ঘটেছিল, সেটা সবার জানা। অন্তর্বর্তী শাসনামলে ইসলামী ব্যাংকসহ কিছু ব্যাংক রক্ষায় উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়। প্রত্যাশা ছিল, নির্বাচিত সরকার এলে খাতটিতে আস্থা জাগানোর পদক্ষেপ আরও জোরালো করা হবে।
৭ ঘণ্টা আগে
ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, আধুনিক যুদ্ধগুলো কেবল ভূখণ্ড দখলের লড়াইয়ে সীমাবদ্ধ থাকে না; তা হয়ে ওঠে একে অপরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার এক দীর্ঘমেয়াদি ও নির্মম খেলা। রাশিয়া-ইউক্রেন সংঘাত সম্প্রতি দেড় হাজারতম দিন অতিক্রম করেছে—যা স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধের মোট সময়সীমাকেও ছাড়
১০ ঘণ্টা আগে
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা একেবারেই অপ্রত্যাশিত। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যকার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। সরকারের উচিত যথাযথ অনুসন্ধানের ভিত্তিতে ভারতের কাছে এর আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করা।
১৩ ঘণ্টা আগে