স্ট্রিম ডেস্ক

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শর্ট টাইম মেমরি লস হয়েছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে নুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
রাশেদ খান বলেন, ‘ছোটখাটো অনেক বিষয় ভুলে যাচ্ছেন নুর। তাঁর নাক দিয়ে এখনও রক্ত ঝরছে। সরকার থেকে বিদেশে নিয়ে সুচিকিৎসার আশ্বাস দেওয়া হলেও, সরকারের একটি মহল চায় না নুরের শারীরিক অবস্থার উন্নতি হোক।’
এ সময় রাশেদ খান অভিযোগ করেন, ‘সরকারের অবহেলা ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে নুরের শারীরিক অবস্থা আরও জটিল হতে পারে।’
অন্যদিকে, গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গণঅধিকার পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করেছেন রাশেদ খান। তিনি বলেন, ‘জাতীয় পার্টি কার্যালয়ে হামলার ঘটনায় আমাদের নেতাকর্মীদের নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
এদিকে, আজ বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন নুরকে দেখতে ঢামেক হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মির্জা আব্বাস হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ও নুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এ সময় উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে মির্জা আব্বাস বলেন, ‘নুরের নাক দিয়ে এখনও রক্তক্ষরণ হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানো উচিত। আমরা আশা করি তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।’
নুরের উপর আক্রমণ ইচ্ছাকৃত ছিল অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘কে, কেন তাঁকে আক্রমণ করেছে খুঁজে বের করতে হবে এবং তাদের উদ্দেশ্য কী ছিল? সরকারের উচিত এই ধরনের ঘটনার উৎস খুঁজে বের করা।’

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
১৭ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২৬