স্ট্রিম প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে শিক্ষকদের ওপর রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যেই সরকার এমন ‘পশ্চাদমুখী’ সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
আজ বুধবার (১১ মার্চ) জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১০ মার্চ সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সভায় সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিপি মনে করে, এ ধরনের উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানে ফের রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধির পথ প্রশস্ত করবে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত বিবৃতিতে বলেন, ‘রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধি এবং অযোগ্য ব্যক্তিদের শিক্ষকদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যেই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। অতীতে আমরা দেখেছি, পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতাহীন রাজনৈতিক প্রভাবশালীরা সভাপতি হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি, স্বজনপ্রীতি ও বিশৃঙ্খলার রাজত্ব কায়েম করেছিলেন। অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষিত শিক্ষকরা এসব অযোগ্য ব্যক্তিদের হাতে লাঞ্ছিতও হয়েছেন।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার যে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছিল, তা শিক্ষক-অভিভাবক মহলে সমাদৃত হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের এই নতুন সিদ্ধান্ত সেই ইতিবাচক সংস্কারকে বাধাগ্রস্ত করবে।
এনসিপির পক্ষ থেকে দাবি জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের এই প্রাথমিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬