স্ট্রিম প্রতিবেদক

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘এটি কেবল কোনো রাজনৈতিক দলের দাবি নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার গণদাবি।’
আজ বুধবার (১১ মার্চ) রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে এনসিপি আয়োজিত রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আগামীকাল থেকে নতুন সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে। পুরো দেশের মানুষ এই সংসদের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করছি, সরকারি দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন এবং রাষ্ট্রপতিকে অপসারণের প্রক্রিয়া শুরু হবে। যদি তা না হয়, তবে যার যার অবস্থান থেকে দল-মত নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে।’
সংসদকে কার্যকর করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ দেখতে চাই। আমরা আশা করি, অধিবেশনে বিরোধী দলকে কথা বলার পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে এবং জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি রক্ষা করা হবে।’
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে তিনি বলেন, ‘শহীদ আবু সাঈদ এই রংপুর থেকেই গোটা দেশে বিদ্রোহের সূচনা করেছিলেন। তাঁর সেই আত্মত্যাগকে সম্মান জানিয়ে বলতে চাই, রংপুর বিভাগের সঙ্গে আগামী দিনে আর কোনো বৈষম্য করা হবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এছাড়া, আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর সেক্রেটারি জেনারেল কে এম আনোয়ারুল ইসলাম কাজলসহ ১১ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬