স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। সকাল ১১টায় এই অধিবেশন শুরু হওয়ার কথা। তবে অধিবেশন শুরুর আগেই সকাল সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মী ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।
প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। কর্মসূচিতে তাঁদের উত্থাপিত প্রধান তিনটি দাবি হলো– সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে; রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।
সরেজমিনে দেখা যায়, নিজেদের দাবি আদায়ে শহীদ পরিবারের সদস্য এবং এনসিপির নেতা-কর্মীরা সংসদ ভবনের প্রবেশপথে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছেন।
এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ আরও অনেকে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়া একেবারেই অনুচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মানবে না।
৩ ঘণ্টা আগে
রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন শিক্ষক। সরকারি কলেজে ঢুকে অর্থনীতি পড়িয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, কাজ করেছেন প্রশাসনেও। একসময় ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
৭ ঘণ্টা আগে
গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
৭ ঘণ্টা আগে
বিএনপি চাইলে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গোপন ভোটের অধ্যাদেশ জারি করতে পারত বলে জানিয়েছেন জামায়াতের সহাকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
৯ ঘণ্টা আগে