মিরহাজুল শিবলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া-৬ এবং ঢাকা-১৭—দুটি আসনে জয় পেয়েছেন তিনি। এবারের নির্বাচনে একমাত্র তিনিই দুটি আসনে জয় পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছেন। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় শপথ গ্রহণের আগেই একটি বিশেষ সিদ্ধান্ত নিতে হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। পৈতৃক নিবাস বগুড়া-৬ এবং রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ আসনের যেকোনো একটি তিনি ছাড়বেন। নিয়ম অনুযায়ী শপথের আগেই তাঁকে ছাড়তে হবে একটি আসন। পরে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছেন, আসন ছাড়ের ব্যাপারে বগুড়া-৬ আসনকেই ভাবছেন তারেক রহমান। তবে তিনি আসন ছাড়লে সেখানে কাকে মনোনয়ন দেওয়া হতে পারে সে ব্যাপারে এখনো কিছু নিশ্চিত করা যায়নি।
বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী স্ট্রিমকে বলেন, 'বিষয়টি আজই জানা যাবে। নিশ্চিত হয়ে আপনাদের জানাবো'।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬