স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রবীণ ও নবীনের সমন্বয়ে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি এ মন্তব্য করেন।
মনোনয়ন বিষয়ে সেলিমা রহমান বলেন, ‘আমি মনে করি এই মনোনয়ন অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে দেওয়া হয়েছে। এখানে প্রবীণ ও নবীনের যে সমন্বয় হয়েছে, আশা করি তাঁরা পার্লামেন্টে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ সংসদে আসতে পেরে আমরা ধন্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদ। দীর্ঘ ১৭ বছর পর এই সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করবে; আমরাও সেই লক্ষ্যেই কাজ করব।’
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন পাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে