মিরহাজুল শিবলী

দীর্ঘদিন পরে অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠন করছে বিএনপি। এরই অংশ হিসেবে ছাত্রদলের একাধিক ইউনিটে কমিটি ঘোষণার পর বিতর্ক দেখা দিয়েছে। নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন। ত্যাগ, বয়স, দক্ষতা, নাকি তারুণ্য– নেতৃত্বের ভারসাম্য রক্ষায় কী প্রাধান্য পাবে, তা নিয়ে বিএনপির হাইকমান্ডও দ্বিধান্বিত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনের কার্যক্রম চলমান। নতুন নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্বশীল নেতাদের নিয়ে কাজ করছেন। আশা করি, দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন প্রক্রিয়া শেষ হবে।
গত ৭ মে ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের অধীন খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পাঁচ দিনের মাথায় চার পদধারীসহ তিনটি ইউনিট কমিটির ৩১ নেতাকর্মী পদত্যাগ করেন। শুধু খিলগাঁও নয়, সারা দেশেই ছাত্রদলের বেশ কিছু ইউনিটে নতুন কমিটি ঘোষণার পরে বিক্ষোভ এবং পদত্যাগের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাবনা জেলা ছাত্রদলের কমিটির পর ‘আদু ভাই ও বিবাহিত কমিটি’ আখ্যা দিয়ে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক মীর সানজিদ প্রান্ত।
ছাত্রদলের গত এক দশকের ইতিহাসে দেখা যায়, কেন্দ্রীয় থেকে মহানগর, জেলা ও থানা পর্যায়ের কমিটি গঠন নিয়ে বিতর্ক, বিক্ষোভ ও হট্টগোল হয়েছে। তবে কমিটিতে পদ পাওয়ার পর এভাবে পদত্যাগের ঘটনা বিরলই বলা চলে।
ছাত্রদলে অসন্তোষের পরে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে বয়সসীমা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, মামলা-মোকদ্দমা, ত্যাগ-তিতিক্ষা ও নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরির বিষয় সামনে আসছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে ‘জেন জি’ সংস্কৃতির প্রভাব বেড়েছে। এখন রাজনৈতিক সংগঠনের ভেতরেও প্রত্যাশা ও মূল্যায়নের ধরনে পরিবর্তন এসেছে। আগের প্রজন্ম যেখানে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতায় ধাপে ধাপে নেতৃত্বে আসতেন, সেখানে বর্তমান প্রজন্ম দ্রুত দৃশ্যমান ও সিদ্ধান্তের অংশীদ্বার হতে আগ্রহী। বিএনপিকে এই বাস্তবতা মেনেই অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব ঠিক করতে হবে। না হলে যুগের হাওয়ায় পিছিয়ে পড়বে।
ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেছেন, ‘ছাত্রদলের সাংগঠনিক গুরুত্ব বিএনপিতে অনেক বেশি। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় মামলা-মোকদ্দমা ও সাংগঠনিক জটিলতার কারণে সময় মতো কমিটি দেওয়া যায়নি। অনেকের ছাত্রদল করার বয়স পার হয়ে গেছে। ফলে বয়সসীমা, আন্দোলনে ভূমিকা, মামলা, সর্বোপরি ত্যাগ বিবেচনায় কমিটিতে পদ দেওয়া হচ্ছে।’
তিন গুণে জোর
গত এপ্রিলের শুরুতে অঙ্গ ও সহযোগী সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ নেয় বিএনপি। এরই অংশ হিসেবে সংগঠনগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব বৈঠকে ত্যাগী, যোগ্য ও তারুণ্যকে মিলিয়ে নেতৃত্ব আনার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন তিনি।
দলীয় সূত্র জানায়, যুবদল ও স্বেচ্ছাসেবক দল পুনর্গঠনে ছাত্রদলের সাবেক মেধাবী এবং পরীক্ষিতদের বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে যুবদলের মহানগর কমিটি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃত্বের দৌড়ে ছাত্রদলের সাবেক নেতাদের তৎপর দেখা গেছে।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘আন্দোলনে সক্রিয় নেতাকর্মীকে মূল্যায়নের পাশাপাশি তরুণদের নেতৃত্বে আনার বিষয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে। এটি শুধু তরুণদের আকৃষ্ট নয়, সংগঠনকেও গতিশীল করবে।’
ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রূপক বলেন, শেখ হাসিনার সাড়ে ১৫ বছর আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অনেকের ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে আসার বয়সসীমা পার হয়ে গেছে। এজন্য তাদের রাজনৈতিক গন্তব্য যুবদল ও স্বেচ্ছাসেবক দল। দীর্ঘদিন মাঠে থাকা নেতাকর্মীরা তাদের ত্যাগ ও সংগ্রামের মূল্যায়ন প্রত্যাশা করছেন।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বলেন, দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনে অনেক ত্যাগী নেতাকর্মী প্রত্যাশিত মূল্যায়ন পাচ্ছেন না। কেন্দ্রে সংকট না হলেও তৃণমূলে অসন্তোষ দেখা দিচ্ছে। তবে নেতৃত্ব নির্বাচনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, ত্যাগ-তিতিক্ষা, ব্যক্তিগত ইমেজ ও সাংগঠনিক গ্রহণযোগ্যতা গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘যেকোনো সংগঠনে নেতৃত্বের প্রতিনিধিত্ব যত বেশি হয়, সংগঠন তত কার্যকর হয়। ছাত্রদল থেকে অনেকে যুবদল বা স্বেচ্ছাসেবক দলে আসছেন, এটি বিএনপির নেতৃত্বের ধারাবাহিকতা। যাদের ত্যাগ, সাংগঠনিক নিষ্ঠা, ব্যক্তিগত ইমেজ ভালো, তাদের মূল্যায়ন করা হচ্ছে। একইসঙ্গে তরুণদের জন্য নতুন জায়গা তৈরি করার চেষ্টা চলছে।’

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ শনিবার (৩০ মে) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
৮ ঘণ্টা আগে
ফেসবুকে নতুন রাজনৈতিক প্রস্তাবনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। রবুবিয়ত, দায়-দরদের সমাজ ও সামাজিক গণতন্ত্র— এই তিন স্তম্ভের ওপর ভিত্তি করে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরেছেন তিনি।
২০ ঘণ্টা আগে
স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূল গোছাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ জন্য ঈদুল আজহার টানা ছুটি কাজে লাগাচ্ছেন দলটির নেতারা। সম্ভাব্য প্রার্থীদের নিজ এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের কাছে যাওয়ার নির্দেশনা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে।
১ দিন আগে
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এ ঘটনার তদন্ত করে কারো গাফিলতি পেলে শাস্তির দাবি জানায় সংগঠনটি।
৩ দিন আগে