স্ট্রিম প্রতিবেদক

কার্যকর পরিকল্পনা ছাড়া বাজেটের আকার বৃদ্ধি দেশের জন্য কোনো সুফল আনবে না বলে জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (২৪ মে) পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য একগুচ্ছ প্রস্তাব উপস্থাপন করে দলটি।
প্রস্তাব তুলে ধরে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ বলেন, ‘প্রস্তাবিত ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেটে উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, রাজস্ব ঘাটতি এবং ক্রমবর্ধমান বৈদেশিক ঋণের চাপ মোকাবিলা করা প্রধান চ্যালেঞ্জ। কার্যকর ও ন্যায়ভিত্তিক পরিকল্পনা ছাড়া কেবল বাজেটের আকার বৃদ্ধি কোনো সুফল আনবে না।’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাল, ডাল, তেল, চিনি, ডিম ও শিশুখাদ্যের ওপর শুল্ক ও ভ্যাট কমানো এবং ওএমএস কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণের দাবি জানিয়েছে দলটি। একই সঙ্গে কৃষকদের সরাসরি ভর্তুকি এবং সরবরাহ ব্যবস্থা ডিজিটালাইজেশনের সুপারিশ করেছে তারা।
শিক্ষা খাতে জিডিপির ৪ শতাংশ এবং স্বাস্থ্য খাতে ২ দশমিক ৫ শতাংশ বরাদ্দের রোডম্যাপের দাবি জানিয়ে দরিদ্রদের জন্য জাতীয় স্বাস্থ্যবিমা ও জেনেরিক ওষুধ ব্যবহারের ওপর জোর দিয়েছে দলটি।
তরুণদের কর্মসংস্থানে আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশেষ তহবিল এবং প্রতিটি বিভাগে ‘ডিজিটাল স্কিলস হাব’ প্রতিষ্ঠারও প্রস্তাব করে খেলাফত মজলিস।
সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে ইসলামি অর্থায়ন কাঠামোর ওপর জোর দিয়ে সুকুক বন্ড চালু এবং জাকাতদাতাদের করছাড়ের প্রস্তাব দিয়েছে দলটি। এ ছাড়া ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদ পরিবার ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে হতাহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, মাসিক ভাতা ও পুনর্বাসনের জন্য ‘জাতীয় শহীদ কল্যাণ বোর্ড’ গঠনের দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, ‘দুর্নীতি বন্ধ করা গেলে আমাদের বাজেট প্রস্তাব বাস্তবায়ন করা সহজ। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনা গেলে প্রবাসী ও দেশীয় অর্থনীতিতে বড় প্রণোদনা সম্ভব।’
তিনি আরও বলেন, দেশে উন্নয়ন বাজেটের ৫০ শতাংশই দুর্নীতিতে চলে যায়, বাকি ৫০ শতাংশের কাজ হয় কি না, তা নিয়েও সন্দেহ আছে। এ জন্য দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাজেট বণ্টন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে