স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপি যোগ দিয়েছেন।
আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় বিএনপির গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে দলটির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন তিনি। এর আগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আরশাদুল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৫ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন আরশাদুল হক। ওইদিন সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করেছি এবং চট্টগ্রাম-১৬ আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি না।’
পদত্যাগের কারণ হিসেবে আরশাদ তার পোস্টে জানিয়েছিলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও গত ১০ মাসে দলটি সেই প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। দল ও নেতৃত্ব ভুল পথে রয়েছে।’
আরশাদুল হক স্ট্রিমকে বলেন, ‘দেশ গঠনে একমাত্র তাঁরই (তারেক রহমান) সুস্পষ্ট পরিকল্পনা আছে বলে মনে হয়েছে। এই ভিশন ও পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ করতে চান। তখন তারেক রহমান তাঁকে স্বাগত জানান।’
তিনি বলেন, ‘লেটস রিবিল্ড দ্য কান্ট্রি।’
মীর আরশাদুল বিশ্ববিদ্যালয় জীবনে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতিও ছিলেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬