স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণআকাঙ্ক্ষা পূরণ এবং জুলাই সনদে বর্ণিত সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন করা নবগঠিত জাতীয় সংসদের পবিত্র দায়িত্ব।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাজধানীর ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার এনসিপির প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এনসিপি তারুণ্যের শক্তি নিয়ে এক অকুতোভয় সংগ্রামী পথে যাত্রা শুরু করেছে। ১১ দলীয় ঐক্যের শরিক হিসেবে প্রথম নির্বাচনেই তারা লক্ষ্য লক্ষ্য মানুষের সমর্থন পেয়েছে। এটি প্রমাণ করে যে, নতুন বাংলাদেশ বিনির্মাণে এদেশের মানুষ তারুণ্যের শক্তির ওপর পূর্ণ আস্থা রেখেছে।’
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে গণআকাঙ্ক্ষা অর্জন করেছি, তা পূরণের জন্য আমরা সবাই জুলাই চার্টারে স্বাক্ষর করেছি। আগামী ১২ তারিখ থেকে নবগঠিত সংসদের অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমাদের স্পষ্ট দাবি, এই অধিবেশনে জুলাই সনদে ঐকমত্য হওয়া ৪৮টি সাংবিধানিক সংস্কার প্রস্তাব পাস করতে হবে।’
সরকারি ও বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণ জুলাই সনদের প্রতিটি প্রস্তাবের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। এখন সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের এই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হলে দেশবাসী তা মেনে নেবে না। জুলাই সনদের কোনো বিচ্যুতিই এদেশের মানুষের কাছে কাম্য নয়।’
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘যৌবনই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। পৃথিবীর ইতিহাসে যা কিছু সৃষ্টি বা পরিবর্তন হয়েছে, তার মূলে রয়েছে তরুণদের ভূমিকা। দীর্ঘ ১৭-১৮ বছরের ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে তারুণ্যের শক্তিই রাজপথ ও সংসদে অতন্দ্র প্রহরী হিসেবে থাকবে।’
সবশেষে মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরে তিনি কোরআনের আলোয় জীবন গড়া এবং তাকওয়ার শক্তি অর্জনের মাধ্যমে অপরাধমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬