স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা-পুলিশ ও সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর উপজেলা শাখা আয়োজিত এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বক্তব্য প্রদান করেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে হাটবাইর এলাকায় পৌঁছানোর পর দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
আহত ব্যক্তিদের মধ্যে জামায়াতের কয়েকজন স্থানীয় নেতাকর্মী ছাড়াও উপজেলা বিএনপির সহসভাপতি সোলেমান চৌধুরী রয়েছেন। এ ছাড়া আরও কয়েকজনের নাম জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে হামলার অভিযোগ করা হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন দাবি করেন, সমাবেশ শেষে তাদের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরছিলেন। এ সময় বিএনপির কিছু চিহ্নিত লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।’
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলেমান চৌধুরী বলেন, ‘সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা আমাদের এক নেতার বাড়ির সামনে এসে হামলা ও ভাঙচুর চালায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আমরা সেখানে গেলে আমাদের ওপর আবারও হামলা করা হয়। এতে আমি ও আমার গাড়িচালক আহত হই।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে