সিরাজগঞ্জে নির্বাচনী জনসভা
স্ট্রিম প্রতিবেদক

কাউকে বিভ্রান্তি ছড়াতে দেখলে তাদেরকে ‘গুপ্ত’ বলতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আপনাদের অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদেরকে বলবেন তোমরা গুপ্ত। যারাই বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের একটাই নাম–গুপ্ত। কারণ, আমরা গত ১৬ বছরে তাদের দেখি নাই, যারা ৫ তারিখ পালিয়েছে, তারা তাদের সঙ্গে মিশে ছিল।’
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ৩টায় জনসভার মঞ্চে উঠেন তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।
জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কেউ ভোটের অধিকার ছিনিয়ে নিতে না পারে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছরে এবং জুলাই-আগস্টে (২০২৪ সাল) আমাদের ভাই-বোনেরা জীবন উৎসর্গ করেছে। সেই অধিকারকে আবার যেন কেউ ষড়যন্ত্র করে ছিনিয়ে নিয়ে যেতে না পারে।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত দেশে রূপান্তর করতে চাই। যেই বাংলাদেশের মানুষ নিরাপদে চলাচল করতে পারবে, রাতে ঘরে ঘুমাতে পারবে। আমরা সেইরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। তবে এজন্য মানুষের সমর্থন প্রয়োজন। আমরা বিশ্বাস করি, প্রতিবারের মতো মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। মঞ্চে ছিলেন সিরাজগঞ্জ ও পাবনায় বিএনপির প্রার্থী সেলিম রেজা (সিরাজগঞ্জ-১), ইকবাল হাসান মাহমুদ (সিরাজগঞ্জ-২), আয়নুল হক (সিরাজগঞ্জ-৩), এম আকবর আলী (সিরাজগঞ্জ-৪), আমিরুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৫), এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬), শামসুর রহমান (পাবনা-১), এ কে এম সেলিম রেজা হাবিব (পাবনা-২), হাসান জাফির তুহিন (পাবনা-৩), হাবিবুর রহমান হাবিব (পাবনা-৪) ও শামছুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা-৫)।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার নেপথ্যে দেশি-বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।
১৯ ঘণ্টা আগে
ব্যর্থতা দিয়েই বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে এক সমাবেশে এই কথা বলেন তিনি।
২০ ঘণ্টা আগে
জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা থাকলে বিদ্যুতের মূল্যবৃদ্ধির মতো অমানবিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল (৪ জুন) বৃহস্পতিবার রাজধানীসহ সব মহানগরীতে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।
২ দিন আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আর্থিক সমঝোতার অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, গণ-অভ্যুত্থানের পর সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়েছেন হান্নান মাসউদ।
২ দিন আগে