স্ট্রিম প্রতিবেদক

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেও নির্বাচনের ফলাফল প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই মনোভাব জানানো হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশনার জন্য দেশবাসীকে ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির অপেক্ষায় থাকার আহ্বান জানিয়েছে দলটি।
ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামী উল্লেখ করে, সারাদিনব্যাপী ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যক ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যার জন্য দলটি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। তবে ভোটের পরিবেশ ভালো থাকলেও ফলাফল ঘোষণা ও গণনা প্রক্রিয়া নিয়ে দলটির অভিযোগ রয়েছে। বিবৃতিতে বলা হয়, “নির্বাচনী ফলাফলকে ঘিরে চলমান প্রক্রিয়ায় আমরা সন্তুষ্ট নই।”
ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জামায়াত বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে। এর মধ্যে রয়েছে—১১ দলীয় জোটের প্রার্থীদের বিভিন্ন আসনে অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে হারিয়ে দেওয়া, বেসরকারি ফলে অসংগতি ও বানোয়াট তথ্যের উপস্থিতি এবং ভোট প্রদানের হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা। এছাড়া প্রশাসনের একটি অংশের নির্দিষ্ট একটি বড় দলের প্রতি পক্ষপাতিত্বের ইঙ্গিতও দিয়েছে দলটি। তাদের মতে, এসব ঘটনা নির্বাচনী ফলাফলের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
এমন পরিস্থিতিতে উত্তেজিত না হয়ে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। পোস্টে বলা হয়, “আমরা সকলকে ধৈর্য ধারণ করার এবং ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত থাকবে।”

সংসদ নির্বাচন ঘিরে গড়ে ওঠা ১১-দলীয় ঐক্যের শরিকদের মধ্যে দূরত্ব বাড়ছে। বিভিন্ন স্থানে কেন্দ্রঘোষিত কর্মসূচিতে অনেকে যাচ্ছেন না। দুটি দল নিজ থেকেই তাদের নেতাদের না রাখতে বলছে। খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিস ঘোষণা দিয়েই নিষ্ক্রিয়।
১৪ জুলাই ২০২৬
নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি দুঃখ প্রকাশ করেন।
১৪ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় প্রাণহানি ও জনজীবনের ব্যাপক বিপর্যয়ের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
১৪ জুলাই ২০২৬