স্ট্রিম প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন। কেউ জাতীয় ঈদগাহে, কেউ নিজ গ্রামের ঈদগাহ মাঠে, আবার কেউ স্থানীয় মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
এনসিপির দলীয় সূত্র জানায়, দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনের পূর্ব রামপুরা সালামবাগ জামে মসজিদে সকাল ৭টায় ঈদের নামাজ পড়বেন। নামাজ শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাট মুন্সিপাড়া ঈদগাহ মাঠে নামাজ পড়বেন।
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী হাট হাইস্কুল মাঠ ঈদগাহে নামাজ পড়বেন।
মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবীদ্বারে নিজ গ্রাম গোপালনগরে ঈদ উদযাপন করবেন। তিনি দেবীদ্বার পৌরসভার একটি মসজিদে ঈদের নামাজ পড়বেন।
এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।
দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়ার বুড়িরচরে নিজ গ্রামে ঈদের নামাজ পড়বেন।
দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব রাজধানীর উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ পড়বেন।
যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মোহাম্মদপুরে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা ফার্মগেট এলাকায় পরিবার, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন।
এনসিপির নারী সংসদ সদস্যদের মধ্যে নুসরাত তাবাসসুম কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে ঈদ করবেন। আর ডা. মাহমুদা মিতু বরিশালে শ্বশুরবাড়ি ও নিজ এলাকা ঝালকাঠির কাঠালিয়ায় ঈদের সময় কাটাবেন।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে