স্ট্রিম প্রতিবেদক

ইসরায়েলকে ‘মানবতার দুশমন’ আখ্যা দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বসম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লেবাননে ইসরায়েলি হামলায় তিন বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে বর্বর ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম এবং ৮ এপ্রিল বৈরুতে আরেক হামলায় নারী শ্রমিক দিপালী বেগমের মৃত্যু বেদনাদায়ক। বিদেশের মাটিতে দেশের নাগরিকদের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।’
তিনি আরও বলেন, যুদ্ধে মানবজাতির কল্যাণ নেই। যুদ্ধ কেবল ধ্বংস, মৃত্যু এবং অসহায় মানুষের কান্না নিয়ে আসে। লেবাননে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু তারই প্রতিফলন। মানবসভ্যতার শান্তি ও সহাবস্থানের স্বার্থে দখলদার ইসরায়েলের এই আগ্রাসন এখনই বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং তাঁদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান গোলাম পরওয়ার। বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬