স্ট্রিম প্রতিবেদক

শিক্ষার্থীদের অধিকার, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থানমুখী শিক্ষার দাবিতে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এতে প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ জামাল সায়েম এবং সদস্যসচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহনাফ আতিফ।
শনিবার (২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি)’ সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় ছাত্রমঞ্চ। এ সময় জেডিপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল আলিম নতুন সংগঠনের ৪৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।
সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় পদের মধ্যে আহ্বায়ক হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ের স্মৃতি পাটোয়ারী, প্রধান সংগঠক ঢাকা কলেজের সালমান শরীফ, মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহসিন নাভিদ নির্ণয়, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জিহাদ আরাফাত ও জহির উদ্দীন বাবর, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সৈয়দ মাশরুর জিসান ও আফিফা আরনাজ এলমু এবং যুগ্ম প্রধান সংগঠক করা হয়েছে নাঈম হোসেন ও আঞ্জুমান আরা স্বপ্নাকে।
সংগঠনের নেতারা জানান, প্রজ্ঞা, সংগ্রাম ও সমৃদ্ধির মূলনীতি ধারণ করে বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্যই তারা এই উদ্যোগ নিয়েছেন। শিক্ষার্থীদের অধিকার, আত্মমর্যাদা ও সামাজিক গণতন্ত্রের আদর্শ বাস্তবায়নে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে জাতীয় ছাত্রমঞ্চ।
নেতারা জানান, তারা বাংলাদেশপন্থা, সংস্কারপন্থা ও সামাজিক গণতন্ত্রে বিশ্বাসী। তাদের লক্ষ্য একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা, যারা দেশের উন্নয়ন ও প্রগতিতে ভূমিকা রাখবে। একইসঙ্গে ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও সহিংস রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে