স্ট্রিম প্রতিবেদক

অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের দাবিতে ৩ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে না দিলে সাধারণ শিক্ষকদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে দলটি।
বুধবার (৮ এপ্রিল) দলের শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, বাংলাদেশের পেশাজীবীদের মধ্যে শিক্ষকেরা সবচেয়ে বেশি অবহেলিত। চাকরিজীবনে কম মজুরি ও অসম্মানের শিকার হওয়ার পাশাপাশি অবসরে গিয়েও তাঁদের ভোগান্তির শেষ নেই। সারাজীবন মানুষ গড়ার কাজ করার পর নিজের জমানো টাকা পাওয়ার জন্য তাঁদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। গণমাধ্যমের তথ্যের বরাতে দলটি জানায়, প্রায় ১৫ শতাংশের বেশি শিক্ষক অবসরের টাকা না পেয়েই মৃত্যুবরণ করছেন এবং অনেকে অর্থাভাবে বিনা চিকিৎসায় মানবেতর জীবন কাটাচ্ছেন।
এনসিপির অভিযোগ, শিক্ষকদের কষ্টার্জিত জমানো অবসর ও কল্যাণ ফান্ডের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। কিন্তু এই লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে রাষ্ট্র নীরব রয়েছে। শিক্ষকদের ভোগান্তি দূর করতে এনসিপি উত্থাপিত ৩ দফা দাবি হলো— ১. শিক্ষকদের অবসর গ্রহণের ১৮০ দিন বা ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টের সম্পূর্ণ পাওনা পরিশোধ করতে হবে। ২. প্রত্যেক শিক্ষকের বেতন থেকে কর্তনকৃত টাকার হিসাব জানার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং ওই ফান্ড থেকে শিক্ষকদের জন্য ঋণসুবিধা চালু করতে হবে। ৩. অতীতে শিক্ষকদের ফান্ড লুটপাটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং লুণ্ঠিত অর্থ উদ্ধার করে পুনরায় শিক্ষকদের ফান্ডে ফেরত আনতে হবে।
বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত বলেন, জাতি গড়ার কারিগর শিক্ষকদের অবসর জীবনের এই করুণ পরিণতি রাষ্ট্রের জন্য লজ্জাজনক। আমরা বিশ্বাস করি, সরকার ও শিক্ষা মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করবে। অন্যথায় আমরা শিক্ষকদের অধিকার আদায়ে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬