স্ট্রিম প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এনসিপি নেতারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও শহীদদের কবরস্থানে মোনাজাত করেন। তারা একে 'শহীদী মোলাকাত' বলছেন।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে প্রতিনিধি দল বৃহত্তর উত্তরার আরাফাত হোসেন শাহাদাৎ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, রিদোয়ান শরীফ রিয়াদ (জয়), জাবির ইব্রাহিম কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এনসিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মহানগর সহসাংগঠনিক শেখ জামাল আবির, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনিসহ অন্য সদস্যরা।
ঈদের নামাজ আদায় করে প্রথমে শহীদ আরাফাতের বাসায় পৌঁছান এনসিপি নেতারা। সেখানে শহীদ আরাফাতের বাবা-মাসহ অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শহীদ আরাফাতের ভাই হাসান আলী তখন তার ভাইয়ের হত্যার বিচারের দাবি করেন এবং শহীদ পরিবারের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
প্রতিনিধি দল সকাল ১১ টায় কামারপাড়া এলাকায় শহীদ মুগ্ধ ও শহীদ জয়ের কবর জিয়ারত করে দোয়া করেন। দোয়া শেষে শহীদ জয়ের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ে শহীদ জয়ের মা ছেলে হত্যার বিচার নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। আমাদের জীবন চালাতে হচ্ছে কিন্তু একমাত্র ছেলে ছাড়া আমরা মৃতপ্রায়।
এনসিপির মুখ্যা সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে প্রতিনিধি দল সন্ধ্যা সাতটায় শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে