স্ট্রিম প্রতিবেদক

ক্ষমতার পালাবদলে শুধু স্লোগান বদলেছে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের এক বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আগে প্রশাসন ছিল আওয়ামী লীগের নিয়ন্ত্রণে, এখন তা বিএনপির কব্জায়। আগে “জয় বাংলা” স্লোগান দিয়ে দখলদারি হতো, এখন জাতীয়তাবাদী স্লোগান তুলে একই কাজ হচ্ছে। কেবল স্লোগান বদলেছে, সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি।’
বিএনপির সমালোচনা করে মঞ্জু বলেন, ‘৩১ দফার কথা বলে বিএনপি আসলে পুরোনো বন্দোবস্তেই ফিরে গেছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকে এ পর্যন্ত বিএনপির প্রায় ৬ হাজার নেতাকে বহিষ্কার করলেও চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বন্ধ হয়নি; বরং বেড়েছে। এখন আর বহিষ্কারও দেখা যাচ্ছে না।’
দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মঞ্জু বলেন, কথা ছিল নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত তিন মাসে সরকার ৪৫ হাজার কোটি টাকা ঋণ করেছে এবং আমরা ইতিমধ্যেই হামে ৪০০-এর বেশি শিশুকে হারিয়েছি। তিনি অভিযোগ করেন, সচিবালয় থেকে শুরু করে পুলিশের পোস্টিং—সবখানেই বাণিজ্য ও দুর্নীতি চলছে। এসব দুর্নীতি নিয়ে শিগগিরই শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল কোরবানির ঈদকে সামনে রেখে বাজার ও পশুর হাটে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, হাদীউজ্জামান খোকন ও মাসুদুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে