স্ট্রিম প্রতিবেদক

চশমা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে আট দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে রংপুর ঈদগাহ মাঠে আট দল আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
সমাবেশে রাশেদ প্রধান বলেন, রংপুর বিভাগে আট দলের জনপ্রিয়তা তুলনামূলকভাবে বেশি উল্লেখ করে তিনি দাবি করেন, ‘বাংলাদেশের আট বিভাগের মধ্যে ভোটের জরিপে আট দল সবচেয়ে বেশি এগিয়ে আছে এই রংপুর বিভাগে।’ আগামী নির্বাচনে আট দলের প্রতীক হিসেবে দাড়িপাল্লা, হাতপাখা, রিকশা, দেওয়াল ঘড়ি, বটগাছ, চশমা ও ফুলকপি ব্যবহৃত হবে বলে তিনি জানান।
রাশেদ প্রধান বলেন, ‘আট দলের যে কোনো প্রতীক আপনার এলাকায় পেলে তাকে জয়যুক্ত করতে হবে। আমি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচন করব, ইনশা আল্লাহ।’
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘রংপুর বিভাগের ৮ জেলা ও ৩৩ আসনের কোনোটি ওই চাঁদাবাজ নতুন জালেম বিএনপিকে ছাড় দেওয়া হবে না। অবহেলিত রংপুর বিভাগকে এবার জয়যুক্ত হয়ে গড়ে তুলবো ইনশা আল্লাহ। গণভোটে হ্যাঁ বলতে হবে, আট দলের প্রতীকে সিল মারতে হবে।’
সমাবেশে মঞ্চে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিশের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামসহ আট দলের অন্যান্য নেতারা।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬