
বিশ্বের ৩৫তম অর্থনীতি থেকে বাংলাদেশকে ২০তম এবং ২০৪০ সালের মধ্যে ২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে উন্নীত করার ভিশন নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ঘোষিত এই ইশতেহারে ‘টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভিত্তিতে কর্মসংস্থান’ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন দলের আমির শফিকুর রহমান। ইশতেহারে সরকার পরিচালনায় ২৬টি খাতকে অগ্রাধিকার দিয়েছে দলটি। এর মধ্যে একটিতে দেশের অর্থনীতি, শিল্পায়ন এবং বেকারত্ব দূরীকরণের বিস্তারিত রূপরেখা তুলে ধরেছে দলটি।
ইশতেহারে বলা হয়েছে, জামায়াতে ইসলামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ২ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার স্বপ্ন দেখে, যেখানে মাথাপিছু আয় দাঁড়াবে ১০ হাজার ডলার। অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করে জিডিপি প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে ৭ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রা সহজ করতে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে দলটি। এছাড়া করপোরেট ট্যাক্স পর্যায়ক্রমে ২০ শতাংশের নিচে নামিয়ে আনা, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা এবং পাচারকৃত অর্থ ফেরত আনার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া বেকারত্ব দূরীকরণে প্রায় ৭ কোটি কর্মক্ষম যুবকের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের রোডম্যাপ দিয়েছে জামায়াত। এ লক্ষ্যে ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান মন্ত্রণালয়’ এবং ‘কর্মসংস্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
ইশতেহারে আরও বলা হয়েছে—সরকারি খরচে জেলাভিত্তিক ‘হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট জোন’ গড়ে তোলা হবে; হঠাৎ কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের জন্য ভাতার পরিসর বৃদ্ধি এবং কর্মবীমা চালু করা; আবেদনের ফি বাতিল এবং নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা বন্ধ করা; কর্মজীবী মায়েদের সম্মতিতে কর্মঘণ্টা ৫ ঘণ্টায় নামিয়ে আনা।
ইশতেহারে আগামী ৫ বছরে রপ্তানি আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি। তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, পাট, ওষুধ ও আইটি খাতের আধুনিকায়নে জোর দেওয়া হয়েছে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে দলটি।
এছাড়া প্রবাসী মন্ত্রণালয়কে ‘ম্যানপাওয়ার ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা জানিয়েছে জামায়াত। প্রবাসীদের জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে সংসদে তাদের আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া, বছরে ৩০ লাখ যুবকের বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করতে এবং বিদেশ যাওয়ার খরচ ও প্রশিক্ষণ ব্যয় সরকারি ব্যবস্থাপনায় বহন করার প্রস্তাব রাখা হয়েছে। মেডিকেল ও রিক্রুটমেন্ট সিন্ডিকেট বাতিল করে শ্রমবাজার সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে দলটি।

শ্বাসকষ্ট, কাশি ও ফুসফুসজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিউমোনিয়া ধরে চিকিৎসা চলছে। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার ভিন্ন বাস্তবতায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে দলটির সামনে চ্যালেঞ্জের ধরনও বদলেছে।
০১ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষে সরকার নিযুক্ত প্রশাসকরা পদত্যাগ করলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
০১ সেপ্টেম্বর ২০২৬-89febe-256x144.webp)
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত ও এনসিপি মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। তাদের ঘোষণা করা লংমার্চ এই চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
০১ সেপ্টেম্বর ২০২৬