স্ট্রিম সংবাদদাতা

বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তারেক রহমান জনতার ভিড় ঠেলে মঞ্চে গিয়ে আসন গ্রহণ করেন।
জনসভায় বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত রয়েছেন।
এদিকে দীর্ঘ ২০ বছর পর বরিশালে তারেক রহমানের আগমন ঘিরে দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। বিভাগের বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সকাল ১১টা থেকেই বক্তব্য রাখছেন স্থানীয় নেতাকর্মীরা।

এদিন প্রিয় নেতাকে দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। কেউ কেউ ফজর নামাজ পড়েই ঐতিহাসিক বেলস পার্ক মাঠে এসেছেন।
সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠে এবার দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে।
দলীয় কর্মসূচি অনুযায়ী, সমাবেশ শেষ করে তারেক রহমান ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরে বরিশালে যে উন্নয়ন হয়েছে, তারেক রহমান সেই ধারাকে পূর্ণতা দেবেন। তাকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে যোগ দিতে ভোলার সাত উপজেলা থেকে প্রায় ৪০ হাজার নেতাকর্মী বরিশালের উদ্দেশে নদীপথে রওনা হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ঘাটসহ জেলার বিভিন্ন উপজেলার ঘাট থেকে অন্তত ১০টি লঞ্চ ও অসংখ্য স্পিডবোটে করে নেতাকর্মীরা বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করেন।
সমাবেশে যোগ দিতে ভোর থেকেই ভেদুরিয়া ঘাটে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। স্লোগান ও মিছিলে মুখর হয়ে ওঠে পুরো লঞ্চঘাট এলাকা। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, ভোলার সাত উপজেলা থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ হাজার নেতাকর্মী বরিশালে অনুষ্ঠিতব্য তারেক রহমানের সমাবেশে অংশ নিতে যাচ্ছেন। তাঁর বরিশাল আগমনকে কেন্দ্র করে ভোলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পবিত্র শবেবরাতের রাত জেগে না ঘুমিয়ে নেতাকর্মীরা দলের চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানান তিনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন বলেন, সমাবেশে অংশ নিতে গতকাল মঙ্গলবারও ভোলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী আগেভাগেই বরিশালে পৌঁছেছেন।
সদর উপজেলা বিএনপির সদস্যসচিব বলেন, দলীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে সমাবেশে যোগ দিচ্ছেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে