স্ট্রিম প্রতিবেদক

স্বাস্থ্যখাতের চরম অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটি হামের বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সর্বদলীয় বিশেষজ্ঞদের নিয়ে ‘জরুরি টাস্কফোর্স’ গঠনের দাবি জানিয়েছে।
বুধবার (১৩ মে) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ হামে শিশুমৃত্যুর জন্য রাষ্ট্রকে দায় নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দেশে হামের এই প্রাদুর্ভাব আকস্মিক নয়। আমরা লক্ষ্য করছি– মূলত দরিদ্র, নিম্নবিত্ত ও গ্রামীণ জনপদের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। অপুষ্টি, ভিটামিনের ঘাটতি এবং স্বাস্থ্যসেবার বৈষম্য এই পরিস্থিতিকে জটিল করে তুলেছে। প্রতিটি ছোট্ট সোনামণির মৃত্যুর দায় রাষ্ট্রকে নিতে হবে; এই দায় থেকে আমরা কেউ মুক্ত নই।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যখাতের বিভিন্ন অসংগতি তুলে ধরে বলা হয়, ২০২৫ সালে স্বাস্থ্য সহকারীদের দীর্ঘ আন্দোলন এবং তথ্য ব্যবস্থাপনায় অনিয়মের কারণে টিকাদান কর্মসূচিতে নেতিবাচক প্রভাব পড়েছে। সরকারি পরিসংখ্যানে ৯০ শতাংশের বেশি টিকাদানের দাবি করা হলেও মাঠপর্যায়ের বাস্তব চিত্র ভিন্ন। সরকারি ‘ক্রুড কাভারেজ’ এবং ‘কাভারেজ ইভ্যালুয়েশন সার্ভে’র মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। অতীতের অতিরঞ্জিত তথ্যের কারণে প্রকৃত ঝুঁকি আড়ালে ছিল।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি হাসপাতালে চিকিৎসা বাধ্যতামূলক এবং স্বাস্থ্যখাতকে রাজনৈতিক সংঘাতের বাইরে রাখার আহ্বান জানানো হয়।
হামের বিস্তার নিয়ে রাজনৈতিক অপপ্রচারের সমালোচনা করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই সংকটকে রাজনৈতিক দোষারোপের হাতিয়ার না বানিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও জনস্বাস্থ্য বাস্তবতাকে গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি। বর্তমানে আক্রান্ত শিশুদের বড় একটি অংশ টিকা গ্রহণের বয়স হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শ্রমিকবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন প্রমুখ।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে