স্ট্রিম প্রতিবেদক

খালেদা জিয়া নিজের জীবনের বিনিময়েও কোনো কিছুর সঙ্গে আপস করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ এর আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব মন্তব্য করেন।
এসময় খসরু বলেন, ‘কোটি মানুষ জানাজায় এসেছে। এটি এমনিতে হয়নি। খালেদা জিয়ার জন্য মানুষের স্নেহ ও ভালোবাসা থেকে এটি হয়েছে।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি তাঁর রাজনৈতিক জীবনের চার ভাগের এক ভাগ সময় ক্ষমতায় ছিলেন। বাকি সময়টা আন্দোলন-সংগ্রামে কাটিয়েছেন। একই সঙ্গে তিনি জাতিকে সাহস জুগিয়েছেন।
তিনি আরও বলেন, ‘তিনি রাজনীতিতে এসেছেন। কিন্তু তিনি এমন একজন নেতা, যিনি স্বৈরাচারের সঙ্গে কখনও আপস করেননি। অন্যরা এরশাদের সঙ্গে আপস করে নানা রকমের সুযোগ-সুবিধা নিয়েছেন।’
তিনি বলেন, ‘আজকে যারা বিএনপির প্রতিপক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারাও আপস করেছে। কিন্তু বেগম জিয়া ওয়ান-ইলেভেনেও আপস করেননি। শুরু থেকে শেষ পর্যন্ত নিজের জীবনের বিনিময়েও কোনো কিছুর সঙ্গে আপস করেননি।’
বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছাতে হবে উল্লেখ করে খসরু বলেন, ‘তারেক রহমান যে রূপরেখা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করতে হবে। শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনৈতিক গণতন্ত্রও প্রতিষ্ঠা করতে হবে। এখানে অংশীদারত্ব লাগবে। তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ব।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬