স্ট্রিম প্রতিবেদক

ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনের মধ্যে আটটিতে প্রার্থী দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আট প্রার্থীর মধ্যে বার্ষিক আয় ও সম্পদ সবচেয়ে কম ঢাকা-৫ আসনের প্রার্থী এস এম শাহরিয়ারের, আর শীর্ষে রয়েছেন ঢাকা-২০ আসনের প্রার্থী নাবিলা তাসনিদ।
এস এম শাহরিয়ার এনসিপির কেন্দ্রীয় কামিটির যুগ্ম মুখ্য সংগঠক এবং নাবিলা তাসনিদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্ববায়ক।
হলফনামার তথ্য অনুয়ায়ী, পেশায় ব্যবসায়ী এস এম শাহরিয়ার হলফনামায় কোনো আয় দেখাননি। তাঁর ১১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। তবে আয়কর রিটার্নে তিনি ৩৩ লাখ ১০ হাজার ৫১৯ টাকার সম্পদ দেখিয়েছেন। অস্থাবর সম্পদের মধ্যে শাহরিয়ারের কোনো গাড়ি, ইলেক্ট্রিক পণ্য নেই। নেই স্থাবর কোন সম্পদ।
অন্যদিকে হলফনামায় ঢাকা-২০ আসনের প্রার্থী নাবিলা তাসনিদ তাঁর বার্ষিক আয় উল্লেখ করেছেন ৪০ লাখ ৫ হাজার ১৭৫ টাকা। সম্পদ প্রায় ৫ কোটি টাকার। এর মধ্যে শুধু চাকরি থেকে আয় ৩২ লাখ ১১ হাজার ৭৩৫ টাকা।
হলফনামা অনুযায়ী, নাবিলা তাসনিদের কাছে ৪০ ভরি সোনা রয়েছে, অস্থাবর সম্পদ আছে ৮৫ লাখ ৯৫ হাজার ৫৭৭ টাকার। তাঁর নামে স্থাবর সম্পদ আছে ২ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার ৭৫০ টাকার।
সর্বশেষ আয়কর রিটার্নে ৩৫ লাখ ৫ হাজার ১৭৫ টাকা আয় দেখিয়েছেন নাবিলা তাসনিদ। এর বিপরীতে ৪ লাখ ৯২ হাজার ১৮৫ টাকা কর দিয়েছেন। রিটার্নে তিনি সম্পদ দেখিয়েছেন ১ কোটি ২২ লাখ ৩০ হাজার ৬৪ টাকার।
সারাদেশে এনসিপির হয়ে মনোনয়ন দাখিল করেছেন ৪৬ জন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬