স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আলোকপাত করেন দলটির আহ্বায়ক ও প্রধান বক্তা নাহিদ ইসলাম।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাজধানীর ধানমন্ডিতে আবাহনী ক্লাব মাঠে এনসিপির এক বছর পূর্তি উপলক্ষে পারস্পরিক পর্যালোচনা ও ইফতারের আয়োজন করা হয়।
ইফতারের আগমুহূর্তে নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ এক নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি ঘোষণা করেন, দেশ এখন নতুন পথে চলবে এবং ফ্যাসিবাদকে চিরতরে বিদায় জানানো হয়েছে।
তিনি বলেন, ‘আমরা ফ্যাসিবাদ থেকে বেরিয়ে এসেছি এবং ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। এখন আমাদের মূল লক্ষ্য হলো সম্পূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ফ্যাসিবাদী বন্দোবস্ত বিলোপের রাজনীতি করা।’
এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য ‘বিপ্লব, বিকল্প ও বিনির্মাণ’ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিপ্লবের শক্তি থেকেই একটি রাজনৈতিক বিকল্প তৈরি হয়েছে, যা বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চায়।
নাহিদ ইসলাম এনসিপি গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গত বছরের ২৮ ফেব্রুয়ারি এই দল প্রতিষ্ঠিত হলেও এর শিকড় অনেক গভীরে। তিনি ২০১৩ সালের আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন এবং ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদ বিলোপের জন্য বিগত দিনের গণহত্যা, গুম ও খুনের বিচার হওয়া অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে তারা এখনো রাজপথে সরব রয়েছেন এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।
দলের নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। এনসিপি এই নির্বাচনে অংশ নিতে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে।
সাম্প্রতিক নির্বাচনে ছয়টি আসনে জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই অর্জনেই সন্তুষ্ট নই, আগামী দিনে এই সাফল্য আরও বৃদ্ধি করতে হবে।’ তিনি দ্রুততম সময়ের মধ্যে সংসদ ও সংস্কার পরিষদ গঠন এবং অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোকে সংসদের মাধ্যমে অনুমোদনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়কমন্ত্রী শেখ রবিউল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে