স্ট্রিম প্রতিবেদক

জুলাই সনদ অনুযায়ী ভোটের অনুপাতে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্থাপিত বিভিন্ন অনিয়মের অভিযোগের বস্তুনিষ্ঠ তদন্তও দাবি করেছেন তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নির্বাচনোত্তর এক পর্যালোচনা সভায় তিনি এ দাবি জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এসব তথ্য জানিয়েছে ।
চরমোনাই পীর বলেন, ‘জুলাই সনদ দেশের সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার পরে তৈরি এবং সবার সম্মতিতে স্বাক্ষরিত একটি দলিল, যা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার প্রতিফলন। জনগণও গণভোটের মাধ্যমে এর প্রতি সম্মতি জানিয়েছে। তাই এই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা এখন আইনী ও নৈতিক দায়িত্ব।’
নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘অনেক আসনে নানা রকম অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে এজেন্ট বের করে দেওয়া, রেজাল্ট শিটে কাটাকাটি এবং অকারণে ভোট বাতিলসহ বিবিধ অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র বের করতে হবে। তদন্তে কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সেই আসনের নির্বাচন নিয়ে আইনীব্যবস্থা গ্রহণ করতে হবে।’
পর্যালোচনা সভায় দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় সদ্য সমাপ্ত নির্বাচনে বরগুনা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাওলানা অলিউল্লাহ মাহমুদও উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১৫ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে