স্ট্রিম প্রতিবেদক

উপদেষ্টারা ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছেন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৪ এপ্রিল) বেলা ২টার দিকে ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনে এখন উপদেষ্টারা নিজ নিজ কাজে ফিরে যাবেন, তা হতে পারে না। আমি ড. ইউনূসকে আমাদের সাথে রাজপথে নেমে আন্দোলন করার আহ্বান জানাচ্ছি।’
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘গুম প্রতিরোধ অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার অধ্যাদেশ এবং সচিবালয় অধ্যাদেশের মতো গুরুত্বপূর্ণ আইনগুলো তারা বাতিল করছে। অথচ বিএনপির অধিকাংশ নেতাই বিগত দিনে গুমের শিকার হয়েছিলেন। এই অধ্যাদেশগুলো বাতিল করলে বিএনপি কখনো কলঙ্কমুক্ত হতে পারবে না।’
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘ওমরায় যাওয়ার আগেই বুঝতে পেরেছিলাম সামনে কী হতে যাচ্ছে। ৫ আগস্টের পর থেকেই এই চক্রান্ত শুরু হয়েছে। আমরা চেয়েছিলাম সংস্কার, আর বিএনপি চেয়েছিল নির্বাচন। এখন দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে তারা কোনো কিছুর তোয়াক্কা করছে না। এমনকি তারা গণভোটের মর্যাদা দিচ্ছে না।’
জনগণের আস্থা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি আহ্বায়ক বলেন, ‘গত ১৬ বছর মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি কারণ মানুষের বিএনপির ওপর আস্থা ছিল না। এখন ক্ষমতায় আসার পর তাদের আসল মুখোশ উন্মোচিত হচ্ছে।’
দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সামনে ভয়াবহ অর্থনৈতিক মন্দা আসছে। সরকার যদি জনগণের হয়ে কথা না বলে এবং গণবিরোধী সিদ্ধান্ত নিতে থাকে, তবে তারা ক্ষমতায় টিকতে পারবে না।’

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে