স্ট্রিম প্রতিবেদক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ পেশ করেছে, তাতে তাঁরা একটি তফসিল রচনা করেছেন। ৪৮টি দফা দিয়ে সেই তফসিল করা হয়েছে। বলা হয়েছে, এই ৪৮টা দফার উপরেই গণভোট হবে। এখানে কে কী মতামত দিল, কীভাবে সনদে উল্লেখ করা হলো, কীভাবে সবাই সম্মত হলো কিছুই উল্লেখ করা নেই।’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বলা হয়েছে, এই সুপারিশ বিল আকারে উপস্থাপন করা হবে। অথচ বিল উপস্থাপন করার এখতিয়ার নির্বাচিত জাতীয় সংসদের। সেই বিল প্রথম রিডিং, দ্বিতীয় রিডিং, তৃতীয় রিডিংয়ের পর জনমত যাচাইয়ের পর স্পিকারের কাছে দেবেন, স্পিকার সই করার পর রাষ্ট্রপতি সই করলে বিলটি আইনে পরিণত হবে। কিন্তু ঐকমত্য কমিশনের সুপারিশের এই বিলটাকে বলা হচ্ছে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের বিবেচনার জন্য।‘ এ রকম আইডিয়া কখনো শোনেননি বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেণ, ‘যদি সংবিধান সংস্কার কমিশন নামের কোনো বডি করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয়, সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। এ ধরনের আলোচনা তো আমাদের সঙ্গে হয়নি। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাব দেওয়া হলো, সেটা কারা দিলো, কীভাবে দিলো কোনো কিছু স্পষ্ট না।’
‘এখন জাতীয় সংসদ নির্বাচন হবে না কি সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে— সে সিদ্ধান্তের এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। সংবিধান অনুসারে নাই।… সেক্ষেত্রে এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেওয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, অনৈক্য সৃষ্টি করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না।’

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬