স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন ঘটবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন রোডে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, এই এলাকায় ইপিজেড করা গেলে অন্তত ছয় লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ কর্মসংস্থানের অভাবে ভুগছে। বিএনপি ক্ষমতায় এলে পরিকল্পিতভাবে এখানে ইপিজেড গড়ে তোলা হবে, যেন বেকারত্ব দূর করা যায়।
বিএনপির চেয়ারম্যান বলেন, দেশ গড়তে হলে পরিকল্পনা দরকার, অভিজ্ঞতা দরকার। কর্মসংস্থান ছাড়া কোনো দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। বিএনপিই একমাত্র দল, যাদের কাছে দেশ পরিচালনার অভিজ্ঞতা এবং সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
শীতলক্ষ্যা নদীর পারে নতুন ইপিজেডের পাশাপাশি হাসপাতাল স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমাদের প্রার্থী নবীউল্লাহ নবী ইপিজেডের দাবি তুলেছেন। এই এলাকায় নতুন ইপিজেড, নতুন কারখানা স্থাপন করা হবে। এখানে হাসপাতাল ও মাতৃসদন প্রয়োজন। আমরা এসব জরুরি কাজ ধীরে ধীরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।
জুলাই গণঅভ্যুত্থান সফল করতে যাত্রাবাড়ী-ডেমরাবাসী অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছেন জানিয়ে তারেক রহমান বলেন, ভোটাধিকার আদায় করার জন্য আপনারা রাজপথে নেমে এসেছিলেন। সেদিন আপনাদের অনেককে গুম-খুনের শিকার হতে হয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে যাত্রাবাড়ী-ডেমরা দেশের ইতিহাসে এক বিশাল স্বাক্ষর বহন করছে।
তিনি বলেন, বিগত এক যুগের বেশি সময় দেশের মানুষ বাক্স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। আজ মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছেন, নিজের বক্তব্য উপস্থাপন করতে পারেছন। ১২ ফেব্রুয়ারি মানুষ তার রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার প্রয়োগ করতে চলেছে। কিন্তু শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেই চলবে না; বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।

নভোকালচার নামে সংগঠনটির পরিচালক আবার রাবি ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। একাধিক ছাত্রসংগঠনের নেতা এই পোস্টারে রাকসুর অর্থায়নের অভিযোগও তুলেছেন।
৩ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকট, জনদুর্ভোগ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানববন্ধন করেছে। শনিবার (১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর এনসিপি রাজধানীর কাওরান বাজারে এই কর্মসূচি পালন করে। পরে নেতাকর্মীরা পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন।
১৯ ঘণ্টা আগে
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থায়ী কমিটির সদস্যরা রাষ্ট্রপতি পদের প্রার্থী নির্ধারণের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছেন।
২০ ঘণ্টা আগে
নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশ্যে রিপন বলেন, ‘তারেক রহমানকে নিয়ে যদি সামান্য কিছু তেলাপোকা কিছু বলে, তাহলে আমাদের উচিত তাদের জুতা দিয়ে পিষে মেরে ফেলা।’
১ দিন আগে