ঢাকা-৮: অভিজ্ঞ মির্জা আব্বাসের সামনে তরুণ পাটওয়ারীঢাকা-৮ আসনে শুরুতে অভিজ্ঞ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সবাই এগিয়ে রাখলেও, দিন যত গেছে চ্যালেঞ্জ ছুড়ছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।০৯ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীর একমাত্র নারী প্রার্থী হাবিবা বেগম ছুটছেন একাইরাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হাবিবা বেগম। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি। দুটি উপজেলা নিয়ে গঠিত বিশাল একটি এলাকা। প্রচারের প্রথম থেকেই ঘুরছেন স্বামীকে সঙ্গে নিয়ে। অনেক সময় কোলে থাকে তাঁর দুই বছরের সন্তান। এছাড়া আর কেউ নেই।০৯ ফেব্রুয়ারি ২০২৬
একাই প্রচারে আজিজার বিএসসি, নির্বাচিত হলে তাঁর কাছে সবার যাতায়াত অবাধগাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে পঞ্চমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আজিজার রহমান। আগের কোনোবার নির্বাচিত না হলেও এবার আশাবাদী তিনি। ভোটে নির্বাচিত হলে একটি টাকাও দুর্নীতি করবেন না বলছেন। তাঁর কাছে জেলে-কুলি, দিনমজুর, মাস্টার, জর্জ, ব্যারিস্টার সবাই সমান।০৯ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-৫ আসনে ইপিজেডের প্রতিশ্রুতি তারেক রহমানেরঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন ঘটবে।০৯ ফেব্রুয়ারি ২০২৬
দোহারে জামায়াত আমিরের প্রথম জনসভা, উন্নয়ন বঞ্চনা ঘোঁচানোর দাবি ভোটারদেররাজধানীর অদূরের উপজেলা হলেও উন্নয়ন বঞ্চনার শিকার হচ্ছে এই দোহার। বিশেষ করে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করে ঢাকা-১ আসন ঘোষণা করার পর থেকে এই বঞ্চনা করা হচ্ছে বলে মনে করেন স্থানীয় ভোটারেরা। এবার দলীয় প্রধানের নির্বাচনী জনসভায় সেই বঞ্চনা পোশানোর মতো প্রতিশ্রুতি আশা করছেন তাঁরা।০৯ ফেব্রুয়ারি ২০২৬
পল্লবীর জনসভায় দুই প্রতিবন্ধী: নেতাকে ভালোবাসি, ভালোবাসার একটা টান আছে নাহুইলচেয়ারে চলাচল করেন শারীরিক প্রতিবন্ধী নূর আলম; দৃষ্টিশক্তি নেই মোহাম্মদ জসিমের। এমন প্রতিবন্ধকতা উপেক্ষা করে বেলা ১টার দিকে ঢাকা-১৬ আসনের মুসলিম বাজার এলাকা থেকে পল্লবীর লাল মাঠে এসেছেন এই দুই বন্ধু।০৯ ফেব্রুয়ারি ২০২৬
টাকা বিলিসহ ঘর নির্মাণের আশ্বাস, জামায়াতের রেজাউলকে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারিলক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে ভোটারকে টাকা দানসহ ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাসের অভিযোগের সত্যতা পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুনরায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর প্রার্থিতা বাতিল হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।০৮ ফেব্রুয়ারি ২০২৬
‘শাপলা গণহত্যার’ জন্য মির্জা আব্বাসকে দায়ী করলেন নাসীরুদ্দীনরাজধানী মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ‘গণহত্যার’ জন্য বিএনপি নেতা মির্জা আব্বাসকে দায়ী করেছেন তাঁর প্রতিপক্ষ নাসীরুদ্দীন পাটওয়ারী।০৮ ফেব্রুয়ারি ২০২৬
পল্লবীতে তারেক রহমানের নির্বাচনী সভায় জনস্রোতনির্বাচনী জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রাজধানীর পল্লবী লাল মাঠ। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে এ সভা শুরু হওয়ার কথা। লাল মাঠে যেতে পথেই জনস্রোত সামলাতে হচ্ছে তারেক রহমানকে।০৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকারে গেলে নাহিদকে মন্ত্রী করবেন জামায়াত আমিরনির্বাচনে জিতে সরকারে গেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তরুণেরাই হবে আগামীর বাংলাদেশ পরিচালনার মূল চালিকাশক্তি।০৮ ফেব্রুয়ারি ২০২৬
চা-শ্রমিকের সন্তানকেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখাবে রাষ্ট্র: জামায়াত আমিরএকজন চা-শ্রমিকের সন্তানও যেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তার দায়িত্ব রাষ্ট্রকেও নিতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মৌলভীবাজার চায়ের রাজধানী। চা-শ্রমিকদের ভুলে গেলে তিনি নিজেকেই ভুলে যাবেন। তাঁদের সন্তানদের জন্য সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করা হবে।০৭ ফেব্রুয়ারি ২০২৬