স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সম্প্রসারণ করা হয়েছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্মের অন্তত ৪৫ জন নেতা দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
যোগ দেওয়া নেতাদের মধ্য থেকে ৩৮ জনকে দলটির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নতুন পদায়নের তালিকা প্রকাশ করা হয়।
নতুন পদায়নে আপ বাংলাদেশ-এর সাবেক আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া যুগ্ম সদস্যসচিব হিসেবে পদ পেয়েছেন তিন জন। তারা হলেন— এবি পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, আপ বাংলাদেশের সাবেক প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এবং একই প্লাটফর্মের সাবেক মুখপাত্র শাহরিন সুলতানা ইরা।
নতুন করে দলটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আরও ৩৪ জন নেতা। এরা হলেন—আয়মান রাহাত, ইয়াসির আরাফাত, নাবিলা তাসনিদ, রাশেদ উল ইসলাম, ড. শামীম হামিদি, সরদার আমিরুল ইসলাম, হাসান তানভীর, শাহাদাত হোসেন, আশরেফা খাতুন, এস.এম. সুইট, ওয়াহিদ আলম, তানভীর আহমেদ কল্লোল, মাজেদুল ইসলাম, ইশতিয়াক আকিব, জাহিদুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, কাজী আহনাফ তাহমিদ, তৌসিব মাহমুদ সোহান, ফারহানা শারমিন শুচি, সাজ্জাদ সাব্বির, মো. শামীম, ফারজানা আক্তার, মোহাম্মদ রায়হানুল ইসলাম, আব্দুল আজিজ ভূঁইয়া, আহম্মদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, শোয়েব হাসান রায়ান, মো. সুয়াইব হাসান, মুরাদ হোসেন, আবু সাঈদ মো. নোমান ও কাজী ফখরুল ইসলাম।
এদের মধ্যে অধিকাংশই আপ বাংলাদেশের সাবেক নেতা।
গতকাল রোববার (১৯ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের শীর্ষ নেতারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। এসময় তাঁদের ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধারা আজকে সাংগঠনিকভাবে একটি পতাকাতলে একত্রিত হচ্ছি। এটি এনসিপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা শুধু দল বা ব্যক্তির পরিবর্তন চাই না, বরং ফ্যাসিবাদের চিরস্থায়ী বিলোপ ঘটিয়ে ক্ষমতার কাঠামো পরিবর্তন করতে চাই।’

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১৮ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে