স্ট্রিম প্রতিবেদক

অর্থনীতির কাঠামোগত রূপান্তরের মাধ্যমে অনানুষ্ঠানিক খাতকে আনুষ্ঠানিক খাতে এনে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলারের অর্থনীতি’তে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছে গণসংহতি আন্দোলন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান ৭১-এর মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারকে নতুন করে সামনে এনেছে। এই ইশতেহার কেবল প্রতিশ্রুতি নয়, বরং বাংলাদেশকে নতুন করে গড়ার রাজনৈতিক দিশা।
ইশতেহারে কেবল ভোট নয়, সম্পদের সুষম বণ্টনের গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলা হয়েছে। সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরিতে অর্থনীতির উৎপাদনশীল রূপান্তরে জোর দিয়েছে দলটি। এছাড়া কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষা এবং শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ইশতেহারে ‘চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না’—এই নীতির ভিত্তিতে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের নিরাপদ ও সৃজনশীল বিকাশে শিক্ষাব্যবস্থায় ভবিষ্যৎমুখী পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। নারীর সমমর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যারা নারীর ক্ষমতায়নকে পিছিয়ে দিতে চায়, তাদের কঠোর সমালোচনা করেছেন দলের নেতৃবৃন্দ।
পরিবেশ সুরক্ষায় নদী, খাল ও বনভূমি দখলমুক্ত করা এবং প্রকৃতি উপযোগী নগরায়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় ও নীতি সার্বভৌমত্ব রক্ষার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতির কথা বলা হয়েছে ইশতেহারে। তরুণদের বিকাশ, প্রতিবন্ধীদের অধিকার এবং প্রবাসীদের মর্যাদা রক্ষায়ও সুনির্দিষ্ট অঙ্গীকার করা হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা-১২ আসনের প্রার্থী তাসলিমা আখতার কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধে তাঁর পরিকল্পনার কথা জানান। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে দলের রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, কেন্দ্রীয় সদস্য বাচ্চু ভুইয়া, অঞ্জন দাস, আমজাদ হোসেন এবং সুমনা লুৎফুন্নাহারসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে