স্ট্রিম প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ, বাবু বিজন কান্তি সরকার এবং চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বৈঠকে আগত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, বাসুদেব ধর, জয়ন্ত কুমার দেব, জে এল ভৌমিক, নির্মল রোজারিও, ডি এন চ্যাটার্জি, মনিন্দ্র কুমার নাথ, ডা. চন্দ্রনাথ পোদ্দার ও সন্তোষ শর্মা।
বৈঠকে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বলার চেষ্টা করেছি পাহাড় এবং সমতলের মানুষ নিয়ে আমরা অনেক কথা বলি। এই নিয়ে অনেক এনজিও আছে, তাদের সাথেও বহু কথা হয় আমাদের মধ্যে।’
সবার স্বাধীনভাবে ধর্ম পালন ও যাবতীয় নাগরিক অধিকার নিশ্চিতের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র-বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার, নাগরিক অধিকার এবং জীবন, সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হবে।’

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬