স্ট্রিম প্রতিবেদক

সরকার গণতন্ত্রের বদলে ‘জিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সরকার আমাদের ব্যাংক, সংসদ, দুদক দখল করেছে। বিভিন্ন জয়গায় ১১-দলীয় ঐক্যের নেতাদের বাসায় হামলা চালাচ্ছে।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে ১১-দলীয় ঐক্যের গণবিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ‘গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে’ এই সমাবেশ হয়। পরে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের মাধ্যমে আমরা অপেক্ষা করেছিলাম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্রের বদলে ‘জিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা হয়েছে। আজ এক ব্যবসায়ী আমাদের বলেছেন– ৬টার পর দোকানে ক্রেতা আসে। কিন্তু সরকার তখন দোকান খোলা রাখতে দিচ্ছে না। পেট্রল পাম্পের সামনে পাঠাও চালক আমাকে বললেন– বাইক চালানোর আয় গ্রামে পরিবারের কাছে পাঠান তিনি। এখন তেলের জন্য সারা দিন সিরিয়ালে থাকার কারণে বাইক চালানোর সময় পাচ্ছেন না।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম। দুদক, বিচার বিভাগের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম। পুলিশ, সাংবাদিক, ব্যাংকিং খাতে সংস্কার নিশ্চিত করতে চেয়ছিলাম। কিন্তু সেখানে প্রধানমন্ত্রী ‘হাওয়া ভবনের’ ভাইব্রাদার নিয়ে এসেছেন। কাউকে দুদকে, কাউকে বাংলাদেশ ব্যাংকে, কাউকে বিচারালয়ে, কাউকে পুলিশ প্রশাসনে বসিয়েছেন। তাঁর সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না।
এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশ যাবে শরিফ ওসমান হাদি, ’৭১ সাল ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের পথে। যদি সেই পথে কেউ বাঁধা হয়ে দাঁড়ায়, আমরা প্রতিরোধের জন্য প্রস্তুত।
সমাবেশে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, এবি পার্টির সহসভাপতি ড. ওহাব মিনার, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন চাঁন, বাংলাদেশ লেবার পার্টির নেতা খন্দকার মেরাজুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী প্রমুখ।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১৫ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে