স্ট্রিম প্রতিবেদক

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হতে পারে দুই-একদিনের মধ্যে। সংগঠনের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ শীর্ষ কয়েকজন নেতাকে এরই মধ্যে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ডেকে বিদায় দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের পাঁচ শীর্ষ নেতা। সেখানেই তাদের বিদায় জানানো হয় বলে সংগঠনের একাধিক নেতা নিশ্চিত করেছেন।
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির ওই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। এরপর আজ সকালে নাছির ফেসবুকে এক পোস্টে লেখেন, সাধারণ সম্পাদক হিসেবে ‘আজই আমার শেষ দিন’।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দুই নেতা নাম প্রকাশ না করার শর্তে স্ট্রিমকে জানিয়েছেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত অনুমোদন দিলেই নতুন কমিটি ঘোষণা করা হবে। শনিবার অথবা রোববারের মধ্যে এই কমিটি ঘোষণা হতে পারে।
কমিটিতে অপেক্ষাকৃত তরুণ, সাংগঠনিকভাবে সক্রিয় এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাদের প্রাধান্য দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তাঁরা।
দলীয় প্রধানের সঙ্গে বৈঠক বিষয়ে উপস্থিত এক নেতা জানান, নতুন নেতৃত্ব বাছাইয়ে তাঁদের কাছে পছন্দের তালিকা চাওয়া হয়েছিল। গোপন ব্যালটের মাধ্যমে সেই তালিকা বিএনপির চেয়ারম্যানকে জানানো হয়েছে। যাচাই-বাছাই শেষে এখন নতুন কমিটি ঘোষণা করা হবে।
বৈঠকে তারেক রহমান বিদায়ী নেতাদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ সরকারের পতনে আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজপথের সেই লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে সংগঠনের নিয়ম অনুযায়ী, দায়িত্ব পালনের সময় শেষ হওয়ায় নতুনদের সুযোগ দিতে এবং মূল দলের রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি।
২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের সভাপতি হিসেবে রাকিব এবং নাছির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ওই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর। সেই হিসাবে, গত ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। এরপর থেকেই নতুন কমিটিতে পদপ্রত্যাশী নেতাদের তৎপরতা বাড়তে থাকে।
গতকালের বৈঠক শেষে ফেসবুকে একটি পোস্ট দেন ছাত্রদল সভাপতি। সেখানে নতুন কমিটির বিষয়ে কিছু না বললেও তাদের দায়িত্ব শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। বিদায়ীদের মতো নিজেদের কাজের ফিরিস্তি তুলে ধরেন তিনি।
রাকিব লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে ভূমিকা রাখা তাঁদের কমিটির অন্যতম প্রধান সফলতা। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত ‘মব’ মোকাবিলা করতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক বুলিং উপেক্ষা করেও নেতৃত্ব দিতে হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়া একেবারেই অনুচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মানবে না।
২১ ঘণ্টা আগে
রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন শিক্ষক। সরকারি কলেজে ঢুকে অর্থনীতি পড়িয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, কাজ করেছেন প্রশাসনেও। একসময় ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
১৩ আগস্ট ২০২৬
গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
১৩ আগস্ট ২০২৬
বিএনপি চাইলে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গোপন ভোটের অধ্যাদেশ জারি করতে পারত বলে জানিয়েছেন জামায়াতের সহাকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
১৩ আগস্ট ২০২৬