বগুড়া-৬ ও শেরপুর-৩ আসন
স্ট্রিম প্রতিবেদক

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপির বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ এনেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পরে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এ অভিযোগ করেন।
সমাবেশ শেষে ‘নজিরবিহীন ভোট ডাকাতির’ প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ করে জামায়াতের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে বিজয়নগর গোলচত্বর গিয়ে শেষ হয়।
মিছিলের আগে সমাবেশে গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি আগের শাসনামলের মাগুরা মার্কা নির্বাচনের পুনরাবৃত্তি ঘটিয়েছে শেরপুর ও বগুড়ায়। সরকার গঠনের পরে প্রথম নির্বাচনেই বিএনপি নজিরবিহীন ভোট ডাকাতি করেছে। কেন্দ্র দখল, জাল ভোট ও প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর হামলার ক্ষেত্রে তারা আওয়ামী লীগকেও হার মানিয়েছে।’
তিনি বলেন, মিডিয়ায় সবকিছু প্রকাশ হওয়ার পরও সিইসি নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে জাতির সঙ্গে তামাশা করেছেন। ‘প্রহসনের’ এই নির্বাচনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফলাফল বাতিলের দাবি জানান গোলাম পরওয়ার।
এ সময় গণভোটের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি বলেছে– ‘গণভোট জয়যুক্ত হলে তারা অক্ষরে অক্ষরে মানবে’। কিন্তু সরকার গঠন করে তারা গণভোটের আদেশ বাতিল করছে। বিএনপির এই দ্বিচারিতা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং শহীদদের রক্তের সঙ্গেও চরম বেঈমানি।
জামায়াতের সেক্রেটারি বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ সরকারের মন্ত্রী-এমপিরা যদি গণভোটে ৭০ শতাংশ জনগণের রায় মেনে নিতে না পারেন, তবে তাদের সংসদে দাঁড়িয়ে বলতে হবে– তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেননি। সংস্কার প্রস্তাবে বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল, ৫ কোটি জনগণ ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত করে তাদের নোট অব ডিসেন্ট বাতিল করে দিয়েছে। এজন্য বিএনপি ৭০ শতাংশ জনগণের রায় উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটছে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। ক্ষমতায় টিকে থাকতে হলে চলমান রাজনৈতিক সংকটের সমাধান বিএনপিতেই করতে হবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন– কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান প্রমুখ।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা ও গালিগালাজের জেরে পদ হারিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া।
৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন বলে দাবি করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচির ধরনে পরিবর্তন এনেছে দলটি। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাস্তাঘাট বন্ধ হওয়া এবং জনদুর্ভোগ সৃষ্টির যে চেনা চিত্র দেখা যেত, এবার তা পরিহার করে অনাড়ম্বর পরিবেশে দিনটি পালন করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন পরে অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠন করছে বিএনপি। এরই অংশ হিসেবে ছাত্রদলের একাধিক ইউনিটে কমিটি ঘোষণার পর বিতর্ক দেখা দিয়েছে। নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন।
১০ ঘণ্টা আগে