স্ট্রিম প্রতিবেদক

বিএনপি ও জামায়াতের দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামী লীগ সুফল পাবে বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার (১৫ মে) বিকেলে চট্টগ্রামের একটি মিলনায়তনে দলের সংগঠক সমাবেশে একথা জানান তিনি।
১৯৯১-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করে মঞ্জু বলেন, ‘সে সময় জামায়াতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলেও, পরে তাদের সংঘাতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। সেই অভিজ্ঞতা থেকে ২০০১ সালে জোটবদ্ধ হয়ে বিএনপি-জামায়াত ২৫ বছর কাজ করেছে।’
তিনি সতর্ক করেন, বর্তমানে দুই দলের সম্পর্ক ১৯৯১-এর মতো মুখোমুখি অবস্থানের দিকে যাচ্ছে। বিএনপি-জামায়াতের সাংঘর্ষিক অবস্থান এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ন্ত্রণ করা না গেলে, সরকার নিয়ন্ত্রণ হারাবে।
সরকারের সমালোচনা করে মঞ্জু বলেন, পুলিশকে আবার দলীয় বাহিনী বানানোর আশঙ্কা তৈরি হয়েছে। তিনি পুলিশ সংস্কার কমিশন, স্বাধীন বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করার ইস্যুতে সরকারের নেতিবাচক অবস্থানের সমালোচনা করেন।
এবি পার্টির মহানগর সদস্যসচিব সৈয়দ আবুল কাসেমের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন মহানগরের যুগ্ম সদস্যসচিব যায়েদ হাসান চৌধুরী, যুব পার্টির সভাপতি আবদুর রহমান মনির প্রমুখ।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে