তারেক রহমানের সঙ্গে বৈঠক
স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠককে ঘিরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলে নতুন আশার সঞ্চার হয়েছে। নেতাকর্মীরা বলছেন, কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়া, বিতর্কিত কর্মকাণ্ডসহ নানা কারণে ভুগতে থাকা সংগঠনগুলো সচলে বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
বিএনপির অঙ্গ-সহযোগী এই সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আগামী ৯ মে বসবেন বিএনপি চেয়ারম্যান। দেশে ফেরার পর এটি তাঁর প্রথম সরাসরি সাংগঠনিক সভা।
রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ওই মতবিনিময়ে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা। আমন্ত্রণ জানানো হয়েছে, সংগঠনগুলোর জেলা পর্যায়ের ইউনিটের শীর্ষ নেতাদেরও। তারা সংগঠনগুলোর বর্তমান অবস্থা, নেতৃত্বের শূন্যতা, সাংগঠনিক দুর্বলতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে।
তিন সংগঠনের নেতাকর্মীরা জানান, ডাক পাওয়া সংগঠনগুলোর মধ্যে মেয়াদ আছে শুধু যুবদলের কমিটির। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল চলছে মেয়াদহীন কমিটিতে। এতে নেতৃত্ব সংকটের পাশাপাশি মাঠপর্যায়ে অচলাবস্থা তৈরি হয়েছে।
তারা আরও জানান, বৈঠককে ঘিরে তাদের প্রত্যাশা মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে– প্রথমত, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং দ্বিতীয়ত, একটি সুস্পষ্ট রাজনৈতিক ও সাংগঠনিক রোডম্যাপ নির্ধারণ।
যুবদলের এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আশা করছি, দলীয় প্রধান সরাসরি নির্দেশনা দেবেন এবং দীর্ঘদিনের অমীমাংসিত সাংগঠনিক বিষয়গুলোর সমাধান হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সৃষ্ট হতাশা থেকেও নেতাকর্মীরা বের হয়ে আসবেন।’
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ স্ট্রিমকে বলেন, ‘দলীয় প্রধানের সরাসরি উপস্থিতিতে এটি আমাদের প্রথম মতবিনিময়। আমরা আশাবাদী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই সভা আগামীর রাজনীতির পথ দেখাবে।’
ছাত্রদলের নতুন কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন কমিটি একটি চলমান গঠনতান্ত্রিক প্রক্রিয়া। নতুন কমিটি হলে সংগঠনের কার্যক্রমে গতি বাড়ে। নেতাকর্মীরা নতুন উদ্দীপনা নিয়ে কাজ করে।’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান স্ট্রিমকে বলেন, ‘সামনে কীভাবে রাজনীতির মাঠে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে জনসম্পৃক্ততা বাড়াবে এসব বিষয় উঠে আসবে। আশা করি, এই বৈঠকের মাধ্যমে সংগঠনগুলো রাজনীতিতে আরও চাঙ্গা ও প্রাণবন্ত হবে।’

শিশু রামিসা হত্যার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
১ ঘণ্টা আগে
আগামী অর্থ বছরের বাজেট যেন কোনো বিশেষ করপোরেট গোষ্ঠী বা লুটেরাদের স্বার্থে না হয়ে সাধারণ মানুষের কল্যাণে প্রণয়ন করা হয়, সেই দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
৩ ঘণ্টা আগে
রাত তিনটায় আদালত বসিয়ে যাকে ইচ্ছা তাকে সাজা দিতে চাওয়ার ইচ্ছা থেকেই বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা থাকে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
৪ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১ দিন আগে