স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
আজ বুধবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘জুলাই গণঅভ্যুত্থান, সনদ ও গণভোটের রায়: রাজবন্দিদের অভিজ্ঞতা ও জবানবন্দি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ ভোটার জুলাই সনদের পক্ষে মত দিয়েছেন। প্রয়োজনে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করা যেতে পারে। জুলাই অভ্যুত্থানের পর সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েছে। নতুন বাংলাদেশের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা আমাদের বাস্তবায়ন করতে হবে।
সরকারের উদ্দেশ্যে তিনি জনগণের রায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্র সংস্কার ও গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অতীতে আওয়ামী লীগের শাসনামলে নিপীড়নবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন পক্ষের মধ্যে কিছুটা মতপার্থক্য তৈরি হলেও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই হওয়া উচিত প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জুলাই কেবল একটি আন্দোলনের নাম নয়, নতুন বাংলাদেশের স্বপ্ন ও আপসহীন সংগ্রামের প্রতীক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অন্য বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, আহত ও রাজবন্দিদের অবদানের স্বীকৃতি, তাঁদের অভিজ্ঞতা সংরক্ষণ এবং জুলাই সনদের সুনির্দিষ্ট অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই আন্দোলনের মূল চেতনার বাস্তব বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন তাঁরা।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে