আমরা সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানাই: জামায়াত আমিরবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গুম-খুনের সঙ্গে জড়িত সেনাসদস্যদের ব্যাপারে নেওয়া বিচারপ্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাহিনীটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জামায়াত।
সেনাবাহিনীর পেশাদারত্ব রক্ষায় অপরাধের নির্মোহ বিচার গুরুত্বপূর্ণ: বিএনপিগণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে বিএনপি।
জুলাই সনদে সই: এখনো দ্বিধায় রাজনৈতিক দলগুলোজুলাই সনদের সই অনুষ্ঠান দুই দিন পিছিয়ে ১৭ অক্টোবর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে ১৫ অক্টোবর সই হওয়ার কথা জানিয়েছিল কমিশন। অনুষ্ঠান পেছানোর কারণও বলেছে তারা। তব জুলাই সনদে সই নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে রাজনৈতিক দলগুলো।
পিআর পদ্ধতিতে জনগণের কোনো সুবিধা নেই: আবদুল মঈন খানপিআর পদ্ধতিতে দলীয় কিছু আসন বৃদ্ধি ছাড়া জনগণের জন্য কোনো সুবিধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে ছয় নীতি গ্রহণের প্রতিশ্রুতি তারেক রহমানেরআবার ক্ষমতায় গেলে মেয়েদের সমান স্বাধীনতা, সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করে রাষ্ট্রকে মেয়েদের বিকাশ ও উন্নয়নের সহযোগী হিসেবে গড়ে তুলতে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে ছয়টি নীতি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রশাসন ও উপদেষ্টারা ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নিতে চেষ্টা করছে: গোলাম পরওয়ারবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রশাসনের বিভিন্ন স্তরে অস্থিরতা বাড়ছে। দু-একজন উপদেষ্টা ও প্রশাসন গোপনে ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। তারা কেমন যেন একটা চাপের মধ্যে আছে।’ চক্রান্ত ও ষড়যন্ত্রের গোপন পথ ছেড়ে আগামী নি
৫ দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করবে মামুনুল হকের খেলাফত মজলিসআসন্ন জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিসহ ৫ দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করবে মাওলানা মুহাম্মদ মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।
চাকসু নির্বাচনে ভোটের সমীকরণ বদলে দিতে পারেন অনাবাসিক শিক্ষার্থীরাচাকসুর ভোটার সংখ্যা ২৩ হাজার ৫২১ জন। এর মধ্যে ৭০ শতাংশই অনাবাসিক। পুরুষ ভোটার ১৬ হাজার ৮৪ জন, নারী ভোটার ১১ হাজার ৩২৯ জন। শহর থেকে ক্যাম্পাসের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার হওয়ায় ভোটের দিন অনাবাসিক শিক্ষার্থীরা আসবেন কিনা, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।
অভিনব প্রচারপত্রে চাকসুর প্রচারণাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে চলছে জমজমাট প্রচারণা। প্রচলিত দেয়াললিখন কিংবা লিফলেটের বাইরে গিয়ে এবারের নির্বাচনে অভিনব প্রচার পদ্ধতি ব্যবহার করছেন প্রার্থীরা।
রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ তুলেছে বামধারার প্যানেল ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’।
রাজশাহী বিশ্ববিদ্যালয়রাকসু নির্বাচনে প্রতিশ্রুতির ফুলঝুড়ি, ‘ক্ষমতার লাগাম’ উপাচার্যের হাতেআবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবার উন্নয়ন বা খাবারের ভর্তুকির মতো বিষয়গুলো শিক্ষার্থীদের মূল দাবি। প্রার্থীরাও এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। কিন্তু গঠনতন্ত্রে এগুলো করবার এখতিয়ার রাকসু প্রতিনিধিদের হাতে রাখা হয়নি।
বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলেরপ্রতীক দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের (ইসি) হলেও বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি হচ্ছে কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মানবতাবিরোধী অপরাধে জড়িত সেনা সদস্যদের গ্রেপ্তার চাইলেন নাহিদসেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধে যুক্ত সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়ে নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আসছে এনসিপির শ্রমিক উইং, আত্মপ্রকাশ ১৭ অক্টোবরএনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল শ্রমিকশক্তি আত্মপ্রকাশের বিষয়ে বলেন, ‘জাতীয় শ্রমিকশক্তি প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য হলো শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করা। জুলাই গণঅভ্যুত্থানে এই শ্রমিকশ্রেণি রক্ত ঢেলেছে, শহীদ হয়েছে; কিন্তু অভ্যুত্থানের পর শ্রমিকশ্রেণিকে তার মূল্য বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি অভ্যুত্থানের
রাকসু নির্বাচনে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের ১৬ দফা ইশতেহার ঘোষণারাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে ১৬টি সংস্কারের ইশতেহার ঘোষণা করেছে বামধারার ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেল।
জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়াবিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলটির চেয়ারপারসন ও জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া। পরে সেখানে গাড়িতে বসেই স্বামীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তিনি।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ‘স্থাপন’ করতে চেয়েছিলেন শেখ হাসিনা২০২০ সালের নতুন পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ করতে না পারার বার্তাটি সরিয়ে ফেলা হয়। সংশ্লিষ্টদের ভাষ্য, শেখ হাসিনার এই কার্যক্রম ছিল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ। ইসরায়েল থেকে গোয়েন্দা নজরদারি প্রযুক্তি কেনা অথবা সাবেক আওয়ামী লীগ সরকারের ‘রক্ষাকর্তা’ ভারতের সঙ্গে জায়নবাদী রাষ্ট্রটির সুসম্পর্