স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ মার্চ) ভোরে খিলগাঁও থানার শেখের জায়গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাফায়েত হোসেন ওরফে সেন্টু (৪৪) ও মো. সবুজ ওরফে ইমন (২৫)। সেন্টুর বিরুদ্ধে এর আগে খুন, অস্ত্র ও মাদকসহ ৪টি মামলা এবং সবুজ ওরফে ইমন বিরুদ্ধে ডাকাতি ও চুরির ২টি মামলা রয়েছে।
খিলগাঁও থানা পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শেখের জায়গা এলাকায় কয়েকজন ব্যক্তি প্রাইভেটকারসহ সন্দেহজনকভাবে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে সাফায়েত ও সবুজকে হাতেনাতে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। খিলগাঁও এলাকায় ছিনতাইসহ বড় ধরনের কোনো অপরাধ ঘটানোর উদ্দেশ্যেই তারা অস্ত্র ও গোলাবারুদ নিজেদের কাছে রেখেছিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে