জুলাই সনদের সই অনুষ্ঠান নির্ধারিত, মীমাংসা হয়নি বাস্তবায়ন ও গণভোট ইস্যুসনদ সই হলেও তা বাস্তবায়নের সুপারিশ প্রণয়নের কাজ এখনো শেষ হয়নি। আবার গণভোটের সময় নিয়ে এখনো রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। বিশেষ করে বিএনপি-জামায়াতে ইসলামী ও নাগরিক পার্টি গণভোটের সময় নিয়ে নিজ নিজ অবস্থানে এখনো পর্যন্ত অনড় আছে।
রাকসুতে আচরণবিধি লঙ্ঘন: শিবির সমর্থিত প্যানেলের পাঁচ বস্তা খাবার জব্দরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট'। এই প্যানেলের পাঁচ বস্তা খাবার জব্দ করেছে নির্বাচন কমিশন।
চাকসু নির্বাচনসাইবার বুলিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় শিবির সমর্থিত প্যানেলের ক্ষোভচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পোস্ট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রার্থীদের ভাবমূর্তি নষ্টের অভিযোগ তুলেছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’।
রাকসু নির্বাচনে নিরাপত্তায় দুই হাজার পুলিশসহ র্যাব-বিজিবিরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এবি পার্টির প্রথম সংসদ নির্বাচন, ‘১০০’ আসনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে দলটিআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একশো আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। আগামী ১৬ অক্টোবর সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে
হেফাজতের সংবাদ সম্মেলনজামায়াত প্রসঙ্গে দেওয়া বাবুনগরীর বক্তব্য তাঁর নিজস্ব: মামুনুল হকজামায়াত প্রসঙ্গে বিভিন্ন সময়ে দেওয়া হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্য তাঁর নিজস্ব বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম সম্পাদক মাওলানা মামুনুল হক।
চাকসু নির্বাচনে থাকছে সিসিটিভি নজরদারি, নিরাপত্তায় একাধিক বাহিনীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা থাকবে। এছাড়া নির্বাচনের দিন নিরাপত্তায় নিয়োজিত থাকবে একাধিক বাহিনী।
এনসিপি থেকে মুনতাসিরকে অব্যাহতি, তিনি বললেন, 'সব বেইমানির রেকর্ড প্রকাশ করা হবে'দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় ‘সব বেইমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে’ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গুছিয়েছে: সামান্তা শারমিনজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য শত শত কোটি টাকার গাড়ি কেনার বাজেট থাকলেও শিক্ষকদের ভাতার জন্য গেলে তারা বলে তাদের কাছে টাকা নেই। অথচ প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গুছিয়েছেন।
শাপলা প্রতীক নিয়ে বিতর্কএনসিপি গণতন্ত্রে উত্তরণে পথে বাধা সৃষ্টি করবে না, প্রত্যাশা সিইসিরশাপলা প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশনের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে এনসিপি গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করবেন না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
৫ দফা দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণাপিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজনসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা: মির্জা ফখরুলবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা, এটা জনগণ গ্রহণ করবে না।’
সিইসির রাজনৈতিক পরিচয় জানি, চক্রান্ত করলে দাঁতভাঙা জবাব: জামায়াত নেতাপ্রধান নির্বাচন কশিনারকে উদ্দেশ করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, তাঁর ‘রাজনৈতিক পরিচয় ও দলীয় আনুগত্যের’ কথা তাঁরা জানেন। নিরপেক্ষ ভূমিকা পালন না করে চক্রান্তমূলক নির্বাচনের পাঁয়তারা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
আমরা সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানাই: জামায়াত আমিরবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গুম-খুনের সঙ্গে জড়িত সেনাসদস্যদের ব্যাপারে নেওয়া বিচারপ্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাহিনীটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জামায়াত।
সেনাবাহিনীর পেশাদারত্ব রক্ষায় অপরাধের নির্মোহ বিচার গুরুত্বপূর্ণ: বিএনপিগণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে বিএনপি।
জুলাই সনদে সই: এখনো দ্বিধায় রাজনৈতিক দলগুলোজুলাই সনদের সই অনুষ্ঠান দুই দিন পিছিয়ে ১৭ অক্টোবর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে ১৫ অক্টোবর সই হওয়ার কথা জানিয়েছিল কমিশন। অনুষ্ঠান পেছানোর কারণও বলেছে তারা। তব জুলাই সনদে সই নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে রাজনৈতিক দলগুলো।
পিআর পদ্ধতিতে জনগণের কোনো সুবিধা নেই: আবদুল মঈন খানপিআর পদ্ধতিতে দলীয় কিছু আসন বৃদ্ধি ছাড়া জনগণের জন্য কোনো সুবিধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।