যমুনার সামনে অবস্থান কর্মসূচির আল্টিমেটাম আট দলেরআগামী রোববারের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি দেবে আট দল। আজ বুধবার (১২ নভেম্বর) এক যৌথ সংবাদ সম্মেলন করে এই আল্টিমেটাম দিয়েছে তারা।
বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার বক্তব্যের ব্যাখ্যা দিলেন ফখরুলঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার বিষয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, তাঁর বক্তব্যটি ছিল শুধু তাঁর নির্বাচনী এলাকার একটি ইউনিয়নকেন্দ্রিক এবং হয়রানিমূলক মামলার বিষয়ে, দেশব্যাপী সব মামলা নিয়ে নয়।
রাজনৈতিক বিভক্তিতে ফ্যাসিবাদের পুনরুত্থান হতে পারে: রাবিতে রিজভীরাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি থাকলে দেশে আবারও ফ্যাসিবাদের পুনরুত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) রুহুল কবির রিজভী।
প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় জামায়াতসহ ৮ দলআগামীকাল বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাত চায় জামায়াতসহ সমমনা আট দল। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবির ব্যাপারে সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো।
১৩ নভেম্বর কোনো বাকশালপন্থীকে রাজপথে নামতে দেব না: মামুনুল হকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের ‘লকডাউনের’ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ওইদিন কোনো ‘বাকশালপন্থী’কে রাজপথে নামতে দেওয়া হবে না। যদি কেউ নামবার অপচেষ্টা চালায় তাদেরকে রাজপথে মোকাবিলা করা হবে।
গণভোট ছাড়া কোনোভাবেই নির্বাচন নয়পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে বড় সমাবেশ করেছে জামায়াতসহ সমমনা আট দল। পল্টন মোড়ে ডাক দেওয়া এই সমাবেশে দুপুর থেকেই ব্যাপক জনসমাগম হয়। সমাবেশ থেকে আট দলের শীর্ষ নেতারা আগে গণভোট ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে স্পষ্ট করে জানিয়েছেন।
জনগণই পারে নির্বাচনের মাধ্যমে দুই দলের অহংকার চূর্ণ করে দিতে: মজিবুর রহমান মঞ্জুআমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘দুটি রাজনৈতিক দলের ভোট এবং কর্মী বেশী; এই অহংকারে তারা দেশকে জিম্মি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। জনগণই পারে নির্বাচনের মাধ্যমে এই দুই দলের অহংকার চুর্ণ করে দিতে।’
রাজশাহীতে বিএনপির মনোনয়ন বঞ্চিতের পক্ষে বিক্ষোভ, টায়ার জ্বালাতে গিয়ে শরীরে আগুনরাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলন করছেন দলের একাংশ। এ সময় সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করার সময় শরীরে আগুন লেগে দগ্ধ হয়েছেন ছাত্রদলের সাবেক এক নেতা।
জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে দায় সরকারের: বিএনপিস্বাক্ষরিত জুলাই সনদে উল্লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে সই করা রাজনৈতিক দলগুলো তা মানতে বাধ্য নয় বলে মনে করে বিএনপি। দলটি বলছে, ‘সেই ক্ষেত্রে সব দায়দায়িত্ব সরকারের ওপর বর্তাবে। এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
একাত্তরে আমার বাবা ভারতে ছিলেন: মির্জা ফখরুলবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তাঁর বাবা মির্জা রুহুল আমিন ভারতে শরণার্থীশিবিরে ছিলেন। নিজেদের স্বার্থ হাসিলে কিছু মানুষ তাঁর বাবার বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার পল্টনে লাখ লাখ মানুষের সমাগম হবে: আট দলপাঁচ দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াতসহ সমমনা আট দল। পল্টন মোড়ে ডাক দেওয়া এই সমাবেশে লাখ লাখ মানুষের সমাগম হবে বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছে দলগুলো।
এ সপ্তাহেই ইসিতে নিবন্ধন পুনর্বিবেচনার আবেদন করবে আমজনতার দলশেষ পর্যন্ত নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করতে আবেদন করতে যাচ্ছে আমজনতার দল। গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন আমজনতার দলের সদস্য সচিব কিছুটা সুস্থ অবস্থায় এলেই, এই সপ্তাহে নির্বাচন কমিশনে পুনর্বিবেচনার আবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি কর্ণেল (অব) মিয়া মশিউজ্জামান।
সমাজ-সংস্কৃতি ব্যতিরেকে রাজনীতি হতে পারে না: মঈন খানসমাজ ও সংস্কৃতি ব্যাতিরেকে রাজনীতি হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি উপলব্ধি করতে পেরেছিলেন বলেই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যাত্রা শুরু করেছিলেন।
৬ দিন পর অনশন ভাঙলেন তারেক, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিনির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দল’-এর নাম না থাকায় ইসির প্রধান ফটকের সামনে গত মঙ্গলবার থেকে আমরণ অনশনে থাকা দলটির সদস্যসচিব মো. তারেক রহমান অবশেষে অনশন ভেঙেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাষ্ট্র মেরামতের সুযোগ ব্যর্থ হতে দেওয়া যাবে না: ইসলামী আন্দোলন মহাসচিবইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র মেরামতের যে সুযোগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। যারা চব্বিশের জুলাইতে জীবন বাজি রেখে লড়াই করেছে, তারা প্রয়োজনে আবারও রাজপথে গণজোয়ার তৈরি করবে।
বাবা জামায়াত প্রার্থী, ছেলে চাইলেন বিএনপির পক্ষে ভোট, সম্পর্ক ছিন্নের ঘোষণাবাবা জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। ছেলে একই এলাকার বিএনপির প্রভাবশালী নেতা। বরিশালে এক সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে বাবাকে ইউটিউব দেখে শেখা পাইলটের সঙ্গে তুলনা করে দেওয়া তাঁর বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে সারা দেশে।