আশিয়ান কাপের জন্য ২৮ জনের প্রাথমিক দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০০: ১৭
বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফিফা আশিয়ান কাপ-২০২৬’ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ থমাস ডুলির অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষিত এ দলের প্রস্তুতি ক্যাম্পে ডাক পাননি হামজা-সমিতদের মতো ফুটবলাররা। বিদেশি লিগে খেলা কোনো ফুটবলার এ তালিকায় নেই।

দীর্ঘদিন বাংলাদেশের মাঝমাঠের অন্যতম পরিচিত মুখ ও নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার পাশাপাশি প্রাথমিক দলে জায়গা পেয়েছেন শেখ মোরসালিন, রাকিব হোসাইন, ইসা ফয়সালদের মতো খেলোয়াড়রা।

তবে বিদেশি লিগে খেলা বাংলাদেশের ফুটবলাররা দলের সঙ্গে পরে যোগ দিতে পারে বলে জানায় বাফুফে। ফলে ইন্দোনেশিয়া যাওয়ার আগে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে আরও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের প্রাথমিক দল

মিতুল মারমা, মো. সুজন হোসাইন, মো. মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান, তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, মো. তাজ উদ্দিন, মো. রহমত মিয়া, মো. আবদুল্লাহ ওমর, মো. সাকিল হোসাইন, মো. ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, শেখ মোরসালিন, সৈয়দ কোয়াজেম কিরমানী শাহ, রাকিব হোসাইন, মো. শাহরিয়ার ইমন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, এসএম মঞ্জুরুর রহমান, মো. মিনহাজুল করিম শাদিন, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও মো. রাব্বি হোসেন রাহুল।

ফিফা আশিয়ান কাপকে সাফ চ্যাম্পিয়নশীপের জন্য ভালো প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন বলে স্ট্রিমকে জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবলদলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত