
ঘরের মাঠে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে লা লিগায় বার্সেলোনাকে ধরে ফেলল হোসে মরিনহোর শিষ্যরা। পাঁচ ম্যাচ শেষে উভয়ের পয়েন্ট ১২।
রোববার (১৩ সেপ্টেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ১৪ মিনিটে এগিয়ে যায়। পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। তিন মিনিট পর ব্যবধান বাড়ান স্প্যানিশ ডিফেন্ডার কারেরাস। একের পর আক্রমণে রায়ো যখন দিশাহারা, ৩৫ মিনিটে তখন রিয়ালের ব্যবধান ৩-০ করেন মিডফিল্ডার জুড বেলিংহাম। ভিনিসিউস জুনিয়রের পাস ধরে জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রায়ো। ৫১ মিনিটে ফরোয়ার্ড সার্জিও কামেয়োর গোলে তারা ব্যবধান কমায়। এরপর বায়ো একাধিক ভালো সুযোগ তৈরি করলেও রিয়ালের গোলরক্ষক কর্তোয়াকে বিট করতে পারেননি রায়োর খেলোয়াড়েরা।
এরই মধ্যে যোগ করা সময়ে রায়োর জালে শেষ পেরেক ঠুকে দেন ফরাসি তারকা। মিডফিল্ডার আর্দা গুলারের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। প্রতিযোগিতায় এটি তাঁর সপ্তম গোল। এই জয়ে রিয়াল আগের ম্যাচের হার থেকে আবার জয়ের ধারায় ফিরল।
.png)






