স্পোর্টস ডেস্ক

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো নিজেদের ইতিহাসের সপ্তম আসরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। ১০ দিন পর শুরু হতে যাওয়া বিশ্বমঞ্চে কাতার বিশ্বকাপেরই পুনরাবৃত্তি ঘটাতে চায় তারা।
১৯৭০ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া মরক্কো ২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছে। বিশ্বকাপে ২৩ ম্যাচে মরক্কোর ঝুলিতে রয়েছে ৫ জয় ও ১১ পরাজয়। ফিফা র্যাঙ্কিংয়ে ৮ম অবস্থানে থাকা দলটি ফুটবল বিশ্বে ‘অ্যাটলাস লায়ন্স’ নামে পরিচিত।
এবারের আসরে মরক্কোর ডাগআউট সামলাবেন বেলজিয়ান-মরক্কিয়ান কোচ মোহাম্মদ ওয়াহবি। তাঁর অধীনে ২০২৬ ফিফা বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে মরক্কো। গ্রুপ ‘ই’-তে ৮ ম্যাচের সবকটিতে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। বাছাইপর্বে প্রতিপক্ষের জালে ২২ গোল দিলেও হজম করেছে মাত্র ২ গোল।
বিশ্বকাপে মরক্কোকে লড়তে হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ ‘সি’-তে। ১৪ জুন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২০ জুন স্কটল্যান্ড এবং ২৪ জুন হাইতির মুখোমুখি হবে অ্যাটলাস লায়ন্সরা।

মরক্কোর প্রধান ‘প্লেয়ার টু ওয়াচ’ হলেন পিএসজির রাইট-ব্যাক ও দলের অধিনায়ক আশরাফ হাকিমি। জাতীয় দলের হয়ে ১১ গোল করা এই ডিফেন্ডার সদ্য সমাপ্ত ২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয় করেছেন এবং টুর্নামেন্টে ৭ অ্যাসিস্ট করেছেন। উইংয়ে তাঁর দুর্দান্ত গতি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় আতঙ্ক। সঙ্গে থাকছেন জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচে ১৩ গোল করা রিয়াল মাদ্রিদের উইঙ্গার ব্রাহিম দিয়াজ।
এছাড়া মাঝমাঠে নজর কাড়বেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল সান্ডারল্যান্ডের হয়ে খেলা তরুণ কেমসডাউন তালাবি।
ফুটবল বোদ্ধারা বলছেন, গ্রুপ ‘সি’-তে ব্রাজিল পরিষ্কার ফেভারিট। তবে গত বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে মরক্কো প্রমাণ করেছে তারা কী পারে। তবে শেষমেশ এই গ্রুপ মূল লড়াইটা মরক্কো আর স্কটল্যান্ডের।
গোলরক্ষক: ইয়াসিন বুনু, মুনির মোহামেদি, আহমেদ তাগনাউতি।
রক্ষণ: নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসেফ বেলাম্মারি, নায়েফ আগের্দ, চাদি রিয়াদ, ইসা দিওপ, রেদোয়ান হালহাল, আশরাফ হাকিমি, জাকারিয়া এল উয়াহদি।
মাঝমাঠ: সামির এল মুরাবেত, আইয়ুব বুয়াদ্দি, নেইল এল আইনাউই, সোফিয়ান আমরাবাত, আজ্জেদিন উনাহি, বিলাল এল খান্নৌস, ইসমাইল সাইবারি।
আক্রমণ: আব্দেসামাদ এজ্জালজুলি, চেমসদিন তালবি, সুফিয়ান রহিমি, আইয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম, আইয়ুব আমাইমুনি।

ফুটবল বিশ্বকাপের মূল আসরে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেতে ঘাম ছুটেছে পর্তুগালের। নাইজেরিয়ার বিপক্ষে শেষপর্যন্ত ২-১ ব্যবধানের জিতলেও এক সময় ড্রয়ের শঙ্কা ভর করেছিল রবার্তো মার্তিনেজের দলের ওপর। দলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো শুরু থেকে থাকলেও মাঠে ক্যারিশমা দেখাতে পারেননি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। শূন্য রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছে অজিরা। বাংলাদেশে হয়ে ২টি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। আরেকটি পকেটে পুরেছেন আগের ম্যাচেও শুরুতে আঘাত হানা তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচেও টসে জেতা অজিরা বাংলাদেশকে পাঠিয়েছিল ব্যাটিংয়ে। সেই ম্যাচ তাঁরা হারে ৮৬ রানে।
২ ঘণ্টা আগে
২০২৬ ফিফা বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে গ্রুপ পর্বের ৩২টি ম্যাচ, নকআউট রাউন্ডের ৫২টি ম্যাচ, কোয়ার্টারফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল।
১৪ ঘণ্টা আগে