স্ট্রিম মাল্টিমিডিয়া

আপনারা কি জানেন, ৪০০ বছর আগে ঢাকার মিরপুর, কুর্মিটোলা বা পল্টনে বাঘের ডাক শোনা যেত? কামরাঙ্গীরচরে মিলতো চিতাবাঘ আর নদীর পানিতে ভেসে বেড়াতো ভোঁদড় ও ঘড়িয়াল!
কালের বিবর্তনে কংক্রিটের এই ইট-পাথরের শহরে বন্যপ্রাণী এখন রূপকথার গল্পের মতো। কিন্তু এর মাঝেই এক স্বস্তির খবর দিয়েছে গবেষণা সংস্থা আরডিআরসি। তাদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, রাজধানীর শহরতলী দিয়াবাড়ির জলাভূমি ও ঝোপঝাড়ে এখনও টিকে আছে ৭৯ প্রজাতির পাখি, ৮ প্রজাতির স্তন্যপায়ী এবং ১৩ প্রজাতির সরীসৃপ! বিশ্বব্যাপী হুমকিতে থাকা বড় টিয়া থেকে শুরু করে পাতি শিয়াল—কী নেই সেখানে!
কিন্তু রাজউকের আবাসন প্রকল্প, মেট্রোরেলের কর্মযজ্ঞ আর বিনোদনপ্রেমী মানুষের কোলাহল ও প্লাস্টিক দূষণে এই প্রাণীদের অস্তিত্ব আজ চরম হুমকির মুখে। কংক্রিটের জঙ্গল ঢাকায় বন্যপ্রাণী দেখা একপ্রকার সৌভাগ্যের ব্যাপার।
তবে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, ঢাকার উত্তরার দিয়াবাড়িতে এখনও টিকে আছে ৭৯ প্রজাতির পাখি, ৮ প্রজাতির স্তন্যপায়ী এবং ১৩ প্রজাতির সরীসৃপ। অথচ এই ঢাকার ইতিহাস ঘাটলে দেখা যায় ৪০০ বছর আগে এখানে বাঘ, হাতি, ভোঁদড় আর ঘড়িয়ালের অবাধ বিচরণ ছিল।
আজকের পর্বে আমরা আরডিআরসি (RDRC)-এর গবেষণার ভিত্তিতে দিয়াবাড়ির বর্তমান অবস্থা, ৪০০ বছরে ঢাকার বন্যপ্রাণীর ইতিহাস এবং অপরিকল্পিত নগরায়ন ও দূষণের ফলে জীববৈচিত্র্য কীভাবে হুমকির মুখে পড়ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
আলোচনায় যুক্ত আছেন:
শুভ রায়হান - এগ্রোইকোলজিস্ট ও গবেষক, আরডিআরসি
আমিনুর রসূল - কোষাধ্যক্ষ, বাপা (বাংলাদেশ পরিবেশ আন্দোলন)

.png)

মাটিতে সারিবদ্ধ হয়ে বসা, একসঙ্গে দাঁড় টানার ভঙ্গি আর মুহূর্তেই হাজারো কণ্ঠের গর্জন—‘ভাইকিং রো’ এখন শুধু ফুটবল মাঠের উদযাপন নয়, বাংলাদেশেও দেখা যাচ্ছে এর জনপ্রিয়তা। কিন্তু ‘ভাইকিং’ শব্দটির উৎপত্তি কোথা থেকে? ইতিহাসের ভাইকিংরা আসলে কারা ছিল? তারা কি শুধু জলদস্যু ও লুটপাটকারী, নাকি দক্ষ ব্যবসায়ী, কারিগ
১২ আগস্ট ২০২৬
প্রায় চার হাজার কোটি টাকা বাজেট! হান্স জিমার আর এ আর রহমানের মিউজিক। মুখোমুখি রণবীর কাপুর আর ইয়াশ। আবার পর্দায় বাল্মিকীর রামায়ণ। কিন্তু মুক্তির আগে যতটা না আলোচনায়, তার চেয়ে বেশি সমালোচনায় কেন এই মহাকাব্যের পুনর্চিত্রায়ন!
১২ আগস্ট ২০২৬
২০২৫ সালের ৪ নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্তারিত বলেছেন স্ট্রিম টকে।
১২ আগস্ট ২০২৬
মন্ত্রিসভার সিদ্ধান্তে ২০২৬ সালের ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল করে ফিরে যাওয়া হয়েছে ১৯৯৪ সালের ১১৭টি ওষুধের তালিকায়। কেন এই সিদ্ধান্ত? আইনি জটিলতা নাকি দাম নিয়ন্ত্রণের সংকট, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা ও দেশের ওষুধনীতির প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত জানতে দেখুন স্ট্রিম এক্সপ্লেইনার।
১২ আগস্ট ২০২৬