স্ট্রিম প্রতিবেদক

কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (১৫ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনেআন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘অমুসলিম ঘোষণার এই দাবি আদায়ে যদি অব্যাহতভাবে গাফিলতি করা হয়, তাহলে বৃহৎ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনে রাজধানী ঢাকা অবরুদ্ধ হবে, অচল হবে—কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব ইনশা আল্লাহ।’
মামুনুল হক বলেন, ‘কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার এই আন্দোলন আমাদের দীর্ঘ অব্যাহত এক আন্দোলন। আমাদের পূর্বপুরুষগণ সুদীর্ঘকাল ধরে এই আন্দোলন করেছেন। স্বাধীন বাংলাদেশে আজও আমাদের এ দাবি সফলতার মুখ দেখেনি।’
মামুনুল হক বলেন, বর্তমান যে সরকার ক্ষমতাসীন রয়েছে তাদের ঐতিহ্য এবং অতীতের ভূমিকার প্রেক্ষিতে আমরা আশাবাদী। তারা এবার যেভাবে ধর্মপ্রাণ এবং ইসলামী জনতাকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করেছে। বিশেষ করে আমিরে হেফাজতের সকাশে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমিরে হেফাজতের প্রতি, বাংলাদেশের আলেম সমাজের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। তার এই সম্মান প্রদর্শন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি কার্যকর ব্যবস্থার মাধ্যমে তার প্রমাণ তিনি দেবেন।
সম্মেলনে অনুপস্থিত ‘বিশেষ মেহমান’ ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদের লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। তাঁর পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন, তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সম্মেলনে সভাপতিত্ব করেন তাহাফফুজে খতমে নবুওয়াতের আমির ও হেফাজতের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।